৩৭/৩২. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৪২৬৯ - কবরের প্রশ্নে ঈমানের স্থিরতা
কবর ও তার বিপর্যয়কর পরিস্থিতি
কবরের প্রশ্নে স্থিরতা: রব আল্লাহ, নবী মুহাম্মাদ صلى الله عليه وسلم
সুনানে ইবনে মাজাহ : ৪২৬৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪২৬৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، عَنِ النَّبِيِّ ـ ﷺ ـ قَالَ : " {يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ } قَالَ : نَزَلَتْ فِي عَذَابِ الْقَبْرِ يُقَالُ لَهُ : مَنْ رَبُّكَ فَيَقُولُ : رَبِّيَ اللَّهُ وَنَبِيِّي مُحَمَّدٌ فَذَلِكَ قَوْلُهُ {يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الآخِرَةِ} " .
বারা ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, “যারা শাশ্বত বাণীতে ঈমান এনেছে আল্লাহ তাদেরকে সুপ্রতিষ্ঠিত রাখবে” (সূরা ইবরাহীমঃ ২৭)।তিনি বলেন যে, এ আয়াত কবর আযাব সম্পর্কে নাযিল হয়েছে। কবরস্থ ব্যক্তিকে বলা হবে, তোমার রব কে? সে বলবে, আমার রব আল্লাহ এবং আমার নবী মুহাম্মাদ (ﷺ)।এই হচ্ছে আল্লাহর নিম্নোক্ত আয়াতের তাৎপর্য (অনুবাদ) : “যারা শাশ্বত বাণীতে ঈমান এনেছে আল্লাহ তাদের পার্থিব জীবনে এবং আখেরাতে সুপ্রতিষ্ঠিত রাখবেন” (সূরা ইবরাহীমঃ ২৭)।
[৩৬০১] মূসলিম ২৮৭১। রাওদুন নাদীর ১৬৪।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৪২৬৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে সূরা ইবরাহীমের ২৭ নম্বর আয়াতের ব্যাখ্যা এসেছে। নবী (صلى الله عليه وسلم) বলেন, “যারা শাশ্বত বাণীতে ঈমান এনেছে, আল্লাহ তাদের সুপ্রতিষ্ঠিত রাখবেন”—এই আয়াত কবর আযাব সম্পর্কে নাজিল হয়েছে। কবরস্থ ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে, তোমার রব কে? সে বলবে, আমার রব আল্লাহ এবং আমার নবী মুহাম্মাদ (صلى الله عليه وسلم)। এই হাদিসের মূল বিষয় হলো ঈমানের স্থিরতা। দুনিয়ায় যে ঈমান সত্যভাবে ধারণ করে, আল্লাহ তাকে আখিরাতেও স্থিরতা দিতে পারেন। এখানে কবরের প্রশ্নের উত্তর শুধু মুখস্থ কথা নয়; বরং দুনিয়ার বিশ্বাস ও জীবনযাপনের সঙ্গে তার সম্পর্ক আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কবরের প্রশ্নে স্থিরতা আল্লাহর বড় দান।
- রব হিসেবে আল্লাহকে মানা ঈমানের মূল কথা।
- মুহাম্মাদ (صلى الله عليه وسلم)-কে নবী হিসেবে স্বীকার করা ঈমানের অংশ।
- দুনিয়ার ঈমান আখিরাতের অবস্থার সঙ্গে যুক্ত।
