৩৭/৩৮. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪৩২৪ - জাহান্নামীদের কান্না ও রক্তাশ্রু

জাহান্নামের বর্ণনা

জাহান্নামীদের কান্না: রক্তাশ্রুর ভয়ংকর বর্ণনা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪৩২৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ «يُرْسَلُ الْبُكَاءُ عَلَى أَهْلِ النَّارِ فَيَبْكُونَ حَتَّى يَنْقَطِعَ الدُّمُوعُ ثُمَّ يَبْكُونَ الدَّمَ حَتَّى يَصِيرَ فِي وُجُوهِهِمْ كَهَيْئَةِ الأُخْدُودِ لَوْ أُرْسِلَتْ فِيهِ السُّفُنُ لَجَرَتْ».

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জাহান্নামীদের জন্য পাঠানো হবে কেবল কান্নাকাটি। তারা কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে। অতঃপর তাদের চোখ দিয়ে ঝরতে থাকবে রক্তাশ্রু। ফলে তাদের মুখমণ্ডলে বিরাটকায় গর্ত সদৃশ গর্ত সৃষ্টি হবে। তাতে নৌযান ছেড়ে দিলে অবশ্যই তা অনায়াসে চলতে পারবে।

[৩৬৫৪] [হাদীসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। সহীহাহ ১৬৭৯। উক্ত হাদীসের রাবী ইয়াযীদ আর-রাকাশী সম্পর্কে আবূ আহমাদ আল-হাকিব বলেন, তিনি মিথ্যার সাথে অভিযুক্ত। আবূ বাক্‌র আল-বুরকানী বলেন, তিনি দুর্বল। আবূ বাক্‌র আল-বায়হাকী বলেন, তার হাদীস দলীলযোগ্য নয়, তা প্রত্যাখ্যানযোগ্য। ইমাম যাহাবী বলেন, তিনি দুর্বল। ইয়া'কূব বিন সুফইয়ান বলেন, তার মাঝে দুর্বলতা রয়েছে। (তাহযীবুল কামাল : রাবী নং ৬৯৫৮, ৩২/৬৪ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ৪৩২৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে জাহান্নামীদের কান্নার ভয়াবহ অবস্থা বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, তাদের জন্য কান্নাকাটি পাঠানো হবে। তারা এত কাঁদবে যে চোখের পানি শেষ হয়ে যাবে। এরপর চোখ দিয়ে রক্তাশ্রু ঝরবে। সেই কান্নার কারণে মুখমণ্ডলে বড় গর্তের মতো চিহ্ন সৃষ্টি হবে; এমনকি সেখানে নৌযান চলার মতো উদাহরণ দেওয়া হয়েছে। এই বর্ণনা আমাদের মনে করায়, আখিরাতের শাস্তি শুধু শরীরের নয়, গভীর অনুতাপ ও দুঃখেরও। তাই জাহান্নামের কান্নার কথা শুনে দুনিয়াতেই তাওবা, সৎ আমল এবং আল্লাহর কাছে আশ্রয় চাওয়া মুমিনের জন্য বড় শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জাহান্নামের শাস্তি গভীর অনুতাপ ও কান্নার কারণ হবে।
  • দুনিয়ায় তাওবার সুযোগ থাকতে তা কাজে লাগানো উচিত।
  • আখিরাতের ভয় মানুষকে গুনাহ থেকে ফিরতে সাহায্য করে।
  • আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া মুমিনের কাজ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন