১/৫০. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৪৩৩ - পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
দাড়ি খিলাল করা
সুনানে ইবনে মাজাহ : ৪৩৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪৩৩
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ الرَّقِّيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ الْكِلاَبِيُّ، حَدَّثَنَا وَاصِلُ بْنُ السَّائِبِ الرَّقَاشِيُّ، عَنْ أَبِي سَوْرَةَ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ تَوَضَّأَ فَخَلَّلَ لِحْيَتَهُ .
আবূ আইয়ূব আল আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে উযু করার সময় তাঁর দাড়ি খিলাল করতে দেখেছি।
[৪৩১] সহিহ। তাখরীজ আলবানী: জামি সগীর ৪৩৬৩ যেইফ। উক্ত হাদিসের রাবী১. ওয়াসিল বিন সায়িব আর-রাকশী সম্পর্কে ইবনু আবু শায়বাহ বলেন, তিনি দুর্বল। ইমাম বুখারী (রহঃ), আবু হাতিম আর-রাযী (রহঃ) ও ইয়াকুব বিন সুফইয়ান (রহঃ) বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার। আবু যুরআহ আর-রাযী (রহঃ) বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল।২. আবু সাওরাহ সম্পর্কে ইবনু হিব্বান (রহঃ) সিকাহ বললেও ইয়াহইয়া বিন মাঈন (রহঃ) বলেন, তিনি খুবই দুর্বল। ইমাম বুখারি (রহঃ) ও আস-সাজী (রহঃ) বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইমাম তিরমিযি (রহঃ) তাকে হাদিস বর্ণনায় দুর্বল হিসেবে আখ্যায়িত করেছেন। ইমাম দারাকুতনী (রহঃ) বলেন, তিনি অপরিচিত। হাদিসটির শতাধিক শাহিদ রয়েছে, তন্মধ্যে সহিহ বুখারীতে ১৪ টি, সহিহ মুসলিমে ৬ টি, তিরমিযি ১৭ টি, আবু দাউদ ২৭ টি, ইবনু মাজাহ ১১ টি ও বাকিগুলো অন্যান্য কিতাবে রয়েছে।
