১/৬৬. অধ্যায়ঃ

আগুনে রান্না করা জিনিস খাওয়ার পর উযুর প্রয়োজন নেই

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৪৯০

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، قَالَ حَضَرْتُ عَشَاءَ الْوَلِيدِ - أَوْ عَبْدِ الْمَلِكِ - فَلَمَّا حَضَرَتِ الصَّلاَةُ قُمْتُ لأَتَوَضَّأَ فَقَالَ جَعْفَرُ بْنُ عَمْرِو بْنِ أُمَيَّةَ أَشْهَدُ عَلَى أَبِي أَنَّهُ شَهِدَ عَلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ أَكَلَ طَعَامًا مِمَّا غَيَّرَتِ النَّارُ ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ ‏.‏وَقَالَ عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ وَأَنَا أَشْهَدُ، عَلَى أَبِي بِمِثْلِ ذَلِكَ ‏.‏

যুহরী হতে বর্ণিতঃ

আমি ওয়ালিদ অথবা আবদুল মালিকের সামনে রাতের খাবার পেশ করলাম। ইত্যবসরে সালাতের ওয়াক্ত হয়ে গেলে আমি ওজু করতে উঠে দাঁড়ালাম। তখন জাফর বিন আমর বিন উমাইয়া বলেন, আমি আমার পিতা (আমর বিন উমাইয়া) সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত ছিলেন। নবী (ﷺ) আগুনে পাকানো খাদ্য গ্রহণের পর সালাত আদায় করেন কিন্তু ওজু করেননি। আলী বিন আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন, আমিও আমার পিতার সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যে, তিনিও তাই করেছেন।

[৪৮৮] বুখারী ২০৮, মুসলিম ৩৫১-২, তিরমিযী ১৮৩৬, আহমাদ ১৬৭৯৭, ১৭১৬১, ২১৯৭৩, ২১৯৭৮; দারিমী ৭২৭। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ১৯৬২।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন