১/৭৭. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৫২৬ - শিশুর পেশাব ও নবীজির নির্দেশ

যে শিশু শক্ত খাবার ধরেনি তার পেশাব সম্পর্কে

শিশুর পেশাব পরিষ্কার: পানি ছিটানো ও ধোয়ার পার্থক্য

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৫২৬

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، وَمُجَاهِدُ بْنُ مُوسَى، وَالْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، قَالُوا حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا مُحِلُّ بْنُ خَلِيفَةَ، أَخْبَرَنَا أَبُو السَّمْحِ، قَالَ كُنْتُ خَادِمَ النَّبِيِّ ـ ﷺ ـ فَجِيءَ بِالْحَسَنِ أَوِ الْحُسَيْنِ فَبَالَ عَلَى صَدْرِهِ فَأَرَادُوا أَنْ يَغْسِلُوهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " رُشَّهُ فَإِنَّهُ يُغْسَلُ بَوْلُ الْجَارِيَةِ وَيُرَشُّ عَلَى بَوْلِ الْغُلاَمِ " .

আবূ সাম্‌হ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি নবী (ﷺ)-এর খাদিম ছিলাম। তাঁর নিকট হাসান অথবা হুসায়ন (রাঃ)-কে নিয়ে আসা হলো। সে তাঁর বুকের উপর পেশাব করে দেয়। উপস্থিত লোকেরা তা ধোয়ার উদ্যোগ নিলে রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তাতে পানি ছিটিয়ে দাও। কেননা শিশু কন্যা সন্তান হলে তার পেশাব ধৌত করতে হয় এবং পুত্র সন্তান হলে তার পেশাবের উপর পানি ছিটিয়ে দেয়াই যথেষ্ট।

[৫২৪] আবূ দাঊদ ৩৭৬ তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: মিশকাত ৫০২, সহীহ আবূ দাউদ, ৪০০।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৫২৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর খাদিম আবুস সামহ (রাঃ) একটি ঘটনা বলেছেন। হাসান অথবা হুসাইন (রাঃ)-কে নবীজির কাছে আনা হলে তিনি তাঁর বুকের উপর পেশাব করে দেন। উপস্থিত লোকেরা তা ধোয়ার চেষ্টা করলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, তাতে পানি ছিটিয়ে দাও। এরপর তিনি ব্যাখ্যা করেন, শিশু কন্যা হলে তার পেশাব ধৌত করতে হয় এবং পুত্র হলে পেশাবের উপর পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট। এই হাদিসে শিশুর পেশাব, কাপড় বা শরীর পরিষ্কার করা এবং পানি ছিটানোর বিধান সরাসরি এসেছে। এটি আমাদের শেখায়, পরিষ্কার করার নিয়মে আবেগ নয়, বরং নবীজির নির্দেশ অনুসরণ করা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দুগ্ধপোষ্য পুত্র শিশুর পেশাবে পানি ছিটানোর নির্দেশ এসেছে।
  • কন্যা শিশুর পেশাব ধোয়ার কথা হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে।
  • নবীজি বাস্তব পরিস্থিতিতে সহজ ও নির্দিষ্ট পদ্ধতি শিখিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন