১/৮৪. অধ্যায়ঃ
চামড়ার মোজাদ্বয়ের উপর মাসহ করা
সুনানে ইবনে মাজাহ : ৫৪৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৫৪৬
حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مُوسَى اللَّيْثِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَوَاءٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ رَأَى سَعْدَ بْنَ مَالِكٍ وَهُوَ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ فَقَالَ إِنَّكُمْ لَتَفْعَلُونَ ذَلِكَ فَاجْتَمَعْنَا عِنْدَ عُمَرَ فَقَالَ سَعْدٌ لِعُمَرَ أَفْتِ ابْنَ أَخِي فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ . فَقَالَ عُمَرُ كُنَّا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَمْسَحُ عَلَى خِفَافِنَا لَمْ نَرَ بِذَلِكَ بَأْسًا . فَقَالَ ابْنُ عُمَرَ وَإِنْ جَاءَ مِنَ الْغَائِطِ قَالَ نَعَمْ .
ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি সা’দ বিন মালিক (রাঃ)-কে চামড়ার মোজার উপর মাসহ করতে দেখে বলেন, আপনারাও এটা করছেন! এরপর তারা উভয়ে উমর (রাঃ)-এর নিকট একত্র হলেন। সা’দ (রাঃ) উমর (রাঃ)-কে বলেন, আমার এই ভাতিজাকে চামড়ার মোজার উপর মাসহ সম্পর্কে ফতোয়া দিন। উমর (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে থাকাকালে আমাদের চামড়ার মোজার উপর মাসহ করতাম। আমরা একে আপত্তিকর দেখতে পাইনি। ইবনু উমর (রাঃ) বলেন, আর সে যদি পায়খানা সেরে আসে? তিনি বললেন, হ্যাঁ, সে ক্ষেত্রেও।
[৫৪৪] মুওয়াত্ত্বা মালিক ৭৪ তাহক্বীক্ব আলবানী: সহীহ।
