১/৮৭. অধ্যায়ঃ
অনির্দিষ্ট কালের জন্য মাসহ করা
সুনানে ইবনে মাজাহ : ৫৫৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৫৫৭
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، وَعَمْرُو بْنُ سَوَّادٍ الْمِصْرِيَّانِ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَنْبَأَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَزِينٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ أَيُّوبَ بْنِ قَطَنٍ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَىٍّ، عَنْ أُبَىِّ بْنِ عِمَارَةَ، - وَكَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَدْ صَلَّى فِي بَيْتِهِ الْقِبْلَتَيْنِ كِلْتَيْهِمَا - أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ قَالَ " نَعَمْ " . قَالَ يَوْمًا قَالَ " وَيَوْمَيْنِ " . قَالَ وَثَلاَثًا حَتَّى بَلَغَ سَبْعًا قَالَ لَهُ " وَمَا بَدَا لَكَ " .
উবায় বিন ইমারাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) তার বাড়িতে উভয় কেবলার দিকে মুখ করে সালাত আদায় করেছেন। তিনি (ﷺ)-কে বলেন, আমি কি মোজাগুলোর উপর মাসহ করব? তিনি বলেন, হ্যাঁ। রাবী বলেন, এক দিন? তিনি বলেন, দু’ দিন। রাবী বলেন, তাহলে তিন দিন? এভাবে তিনি সাত দিন পর্যন্ত পৌঁছেন। তিনি তাকে বলেন, যতোদিন তোমার ইচ্ছা হয়।
[৫৫৫] আবূ দাঊদ ১৫৮ তাহক্বীক্ব আলবানী: যঈফ। উক্ত হাদিসের রাবী ১. মুহাম্মাদ বিন ইয়াযীদ সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তার সম্পর্কে কিছু জানা যায়নি। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি অপরিচিত। ইমাম যাহাবী বলেন, তার হাদিস দলীলযোগ্য নয়। ২. আয়্যুব বিন কাতান সম্পর্কে আবু যুরআহ আর-রাযী বলেন, তার সম্পর্কে কিছু জানা যায়নি। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইমাম যাহাবী, ইমাম দারাকুতনী ও ল আযাদী বলেন, তিনি অপরিচিত।
