১/৯০. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৫৬৫ - তায়াম্মুমের অনুমতি ও সহজতার শিক্ষা
তাইয়াম্মুমের বিবরণ
তায়াম্মুমের অনুমতি নাযিল হওয়ার ঘটনা ও শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ৫৬৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৫৬৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، أَنَّهُ قَالَ سَقَطَ عِقْدُ عَائِشَةَ فَتَخَلَّفَتْ لاِلْتِمَاسِهِ فَانْطَلَقَ أَبُو بَكْرٍ إِلَى عَائِشَةَ فَتَغَيَّظَ عَلَيْهَا فِي حَبْسِهَا النَّاسَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ الرُّخْصَةَ فِي التَّيَمُّمِ . قَالَ فَمَسَحْنَا يَوْمَئِذٍ إِلَى الْمَنَاكِبِ . قَالَ فَانْطَلَقَ أَبُو بَكْرٍ إِلَى عَائِشَةَ فَقَالَ مَا عَلِمْتُ إِنَّكِ لَمُبَارَكَةٌ .
আম্মার ইবনু ইয়াসির (রাঃ) হতে বর্ণিতঃ
আয়িশাহ (রাঃ)-এর গলার হার হারিয়ে গেলে তিনি তার সন্ধানে পেছনে থেকে গেলেন। আবূ বকর (রাঃ) আয়িশাহ (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে লোকেদের অগ্রযাত্রায় বিলম্ব ঘটানোর জন্য তার উপর অসন্তুষ্ট হন। তখন মহামহিম আল্লাহ তায়াম্মুমের অনুমতি সম্বলিত আয়াত নাযিল করেন। রাবী বলেন, আমরা সেদিন থেকে কাঁধ পর্যন্ত মাসহ করে আসছি। রাবী বলেন, আবূ বকর (রাঃ) আয়িশাহ (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে বলেন, আমি জানতাম না যে, তুমি এত কল্যাণময়ী।
[৫৬২] বুখারী ৩৩৮-৪০, ৩৪২-৪৩, ৩৪৬-৪৭; মুসলিম ৩৬৮, তিরমিযী ১৪৪, নাসায়ী ৩১২-১৩, ৩১৬-২০; আবূ দাঊদ ৩১৮, ৩২০-২২, ৩২৭-২৮; আহমাদ ১৭৮৫১, ১৭৮৬৫, ১৮৪০৮; ইবনু মাজাহ ৫৬৬, ৫৬৯, ৫৭১। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ৩৩৭
সুনানে ইবনে মাজাহ হাদিস ৫৬৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে তায়াম্মুমের অনুমতির সঙ্গে যুক্ত একটি ঘটনা এসেছে। আয়িশা রাঃ-এর গলার হার হারিয়ে গেলে তিনি তা খুঁজতে পেছনে থাকেন। এতে লোকদের অগ্রযাত্রায় বিলম্ব হয় এবং আবূ বকর রাঃ অসন্তুষ্ট হন। এরপর আল্লাহ তায়াম্মুমের অনুমতি সম্বলিত আয়াত নাযিল করেন। রাবী বলেন, সেদিন তারা কাঁধ পর্যন্ত মাসহ করেছিলেন। পরে আবূ বকর রাঃ আয়িশা রাঃ-কে বলেন, তিনি জানতেন না যে তিনি এত কল্যাণময়ী। এই বর্ণনার মূল শিক্ষা হলো—কঠিন অবস্থায় আল্লাহ সহজতার পথ দেন, আর তায়াম্মুম পানি না পাওয়ার অবস্থায় পবিত্রতার এক বড় সহজতা হিসেবে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হার হারানোর ঘটনাকে কেন্দ্র করে তায়াম্মুমের অনুমতি নাযিল হয়।
- রাবীর বর্ণনায় সেদিন কাঁধ পর্যন্ত মাসহ করার কথা এসেছে।
- একটি কষ্টকর ঘটনা মুসলিমদের জন্য সহজতার কারণ হতে পারে।
