১/১১৭. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৬২৭ - প্রবল ইস্তিহাযায় পট্টি, গোসল ও সালাতের পদ্ধতি
যে কুমারী মেয়ের প্রথমেই ইস্তিহাদা এসেছে অথবা সে তার হায়িদের মেয়াদ ভুলে গেছে
প্রবল ইস্তিহাযায় সালাতের সহজ পদ্ধতি ও গোসলের নিয়ম
সুনানে ইবনে মাজাহ : ৬২৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৬২৭
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا شَرِيكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ، عَنْ عَمِّهِ، عِمْرَانَ بْنِ طَلْحَةَ عَنْ أُمِّهِ، حَمْنَةَ بِنْتِ جَحْشٍ أَنَّهَا اسْتُحِيضَتْ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ فَأَتَتْ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ فَقَالَتْ إِنِّي اسْتُحِضْتُ حَيْضَةً مُنْكَرَةً شَدِيدَةً . قَالَ لَهَا " احْتَشِي كُرْسُفًا " . قَالَتْ لَهُ إِنَّهُ أَشَدُّ مِنْ ذَلِكَ إِنِّي أَثُجُّ ثَجًّا . قَالَ " تَلَجَّمِي وَتَحَيَّضِي فِي كُلِّ شَهْرٍ فِي عِلْمِ اللَّهِ سِتَّةَ أَيَّامٍ أَوْ سَبْعَةَ أَيَّامٍ ثُمَّ اغْتَسِلِي غُسْلاً فَصَلِّي وَصُومِي ثَلاَثَةً وَعِشْرِينَ أَوْ أَرْبَعَةً وَعِشْرِينَ وَأَخِّرِي الظُّهْرَ وَقَدِّمِي الْعَصْرَ وَاغْتَسِلِي لَهُمَا غُسْلاً وَأَخِّرِي الْمَغْرِبَ وَعَجِّلِي الْعِشَاءَ وَاغْتَسِلِي لَهُمَا غُسْلاً وَهَذَا أَحَبُّ الأَمْرَيْنِ إِلَىَّ " .
হামনাহ বিনতু জাহ্শ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জীবদ্দশায় তার ইস্তিহাদা শুরু হলে তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বলেন, আমার প্রচুর পরিমাণে হায়িদের রক্ত আসে। তিনি তাকে বলেন, তুমি তুলার পট্টি ব্যবহার করো। হামনা (রাঃ) তাকে বলেন, তা অত্যধিক। আমার সারাক্ষণই স্রাব হতে থাকে।তিনি বলেন, তাহলে স্রাব নির্গত স্থানে কাপড়ের পট্টি বাঁধো এবং প্রতি মাসের ছয় বা সাত দিন হায়িদের মেয়াদ গণ্য করো, যোহরের সালাত বিলম্বে (ওয়াক্তের শেষ দিকে) ও আসরের সালাত জলদি (ওয়াক্তের প্রথমভাগে) পড়ো এবং এই সালাতদ্বয়ের জন্য একবার গোসল করো। অনুরূপভাবে মাগরিবের সালাত বিলম্বে ও ইশার সালাত জলদি পড়ো এবং এই দু’ সালাতের জন্য একবার গোসল করো। এ পন্থা আমার নিকট অধিকতর প্রিয়।
[৬২৪] তিরমিযী ১২৮, আবূ দাঊদ ২৮৭, ২৮৮, আহমাদ ২৬৬০৩, ২৬৮৯৯, ২৬৯২৮; দারিমী ৭৮১, ইবনু মাজাহ ৬২২। তাহক্বীক্ব আলবানী: হাসান। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ২৯২।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৬২৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে হামনা বিনতে জাহশ (রাঃ)-এর প্রবল ইস্তিহাযার কথা এসেছে। তিনি নবী (صلى الله عليه وسلم)-কে বলেন, তাঁর প্রচুর স্রাব হয়। নবী (صلى الله عليه وسلم) প্রথমে তুলার পট্টি ব্যবহারের নির্দেশ দেন। তিনি জানান, রক্ত আরও বেশি। তখন নবী (صلى الله عليه وسلم) কাপড়ের পট্টি বাঁধতে বলেন এবং প্রতি মাসে ছয় বা সাত দিন হায়েজের মেয়াদ গণ্য করতে বলেন। এরপর গোসল করে বাকি দিনগুলোতে সালাত ও সাওম করতে বলেন। হাদিসে যোহর-আসর এবং মাগরিব-ইশা এক গোসলের মাধ্যমে আদায়ের পদ্ধতিও এসেছে। এই নির্দেশনা ইস্তিহাযার কষ্টে থাকা নারীর জন্য বাস্তব সহায়তা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রবল ইস্তিহাযায় রক্ত নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
- মাসে ছয় বা সাত দিন হায়েজ হিসেবে গণ্য করার নির্দেশ এসেছে।
- হায়েজের মেয়াদ শেষে সালাত ও সাওম আদায় করতে বলা হয়েছে।
- কষ্টের অবস্থায়ও সহজ পদ্ধতিতে ইবাদতের পথ দেখানো হয়েছে।
