১/১২৪. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৬৪২ - হায়েজ ও জানাবাতের গোসলের পদ্ধতি
ঋতুবতী নারীর গোসলের নিয়ম
হায়েজ ও নাপাকির গোসলের সঠিক পদ্ধতি
সুনানে ইবনে মাজাহ : ৬৪২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৬৪২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ، قَالَ سَمِعْتُ صَفِيَّةَ، تُحَدِّثُ عَنْ عَائِشَةَ، أَنَّ أَسْمَاءَ، سَأَلَتْ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ عَنِ الْغُسْلِ مِنَ الْمَحِيضِ فَقَالَ " تَأْخُذُ إِحْدَاكُنَّ مَاءَهَا وَسِدْرَهَا فَتَطْهُرُ فَتُحْسِنُ الطُّهُورَ أَوْ تَبْلُغُ فِي الطُّهُورِ ثُمَّ تَصُبُّ عَلَى رَأْسِهَا فَتَدْلُكُهُ دَلْكًا شَدِيدًا حَتَّى تَبْلُغَ شُئُونَ رَأْسِهَا ثُمَّ تَصُبُّ عَلَيْهَا الْمَاءَ ثُمَّ تَأْخُذُ فِرْصَةً مُمَسَّكَةً فَتَطْهُرُ بِهَا " .قَالَتْ أَسْمَاءُ كَيْفَ أَتَطَهَّرُ بِهَا قَالَ " سُبْحَانَ اللَّهِ تَطَهَّرِي بِهَا " . قَالَتْ عَائِشَةُ - كَأَنَّهَا تُخْفِي ذَلِكَ - تَتَبَّعِي بِهَا أَثَرَ الدَّمِ . قَالَتْ وَسَأَلَتْهُ عَنِ الْغُسْلِ مِنَ الْجَنَابَةِ . فَقَالَ " تَأْخُذُ إِحْدَاكُنَّ مَاءَهَا فَتَطْهُرُ فَتُحْسِنُ الطُّهُورَ أَوْ تَبْلُغُ فِي الطُّهُورِ حَتَّى تَصُبَّ الْمَاءَ عَلَى رَأْسِهَا فَتَدْلُكُهُ حَتَّى تَبْلُغَ شُئُونَ رَأْسِهَا ثُمَّ تُفِيضُ الْمَاءَ عَلَى جَسَدِهَا . فَقَالَتْ عَائِشَةُ نِعْمَ النِّسَاءُ نِسَاءُ الأَنْصَارِ لَمْ يَمْنَعْهُنَّ الْحَيَاءُ أَنْ يَتَفَقَّهْنَ فِي الدِّينِ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আসমা’ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট হায়িদের গোসল সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেনঃ তোমাদের যে কোন নারী বরই পাতাযুক্ত পানি নিয়ে যেন উত্তমরূপে পবিত্রতা অর্জন করে যতটা উত্তমরূপে সম্ভব; অতঃপর মাথায় পানি ঢেলে তা মর্দন করবে, যেন তার চুলের গোড়ায় পানি পৌঁছে যায়, অতঃপর তার গোটা শরীরে পানি ঢেলে দিয়ে এক টুকরা সুগন্ধিযুক্ত পশমী কাপড় অথবা তুলা দ্বারা পবিত্রতা অর্জন করবে। আসমা’ (রাঃ) বলেন, আমি তার সাহায্যে কিরূপে পবিত্রতা অর্জন করবো? তিনি বলেন, সুবহানাল্লাহ! তার সাহায্যেই তুমি পবিত্রতা অর্জন করবে। আয়িশাহ (রাঃ) চুপিসারে বলেন, তুমি তা দিয়ে রক্তের চিহ্ন মুছে ফেলবে।আসমা’ (রাঃ) বলেন, আমি তাঁকে নাপাকির গোসল সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, তোমাদের যে কোন নারী তার গোসলের পানি নিয়ে যেন যতটা সম্ভব উত্তমরূপে পবিত্রতা অর্জন করে, অতঃপর তার মাথায় পানি ঢেলে তা উত্তমরূপে মর্দন করে, যাতে চুলের গোড়ায় পানি পৌঁছে যায়, অতঃপর গোটা দেহে পানি ঢালবে। আয়িশাহ (রাঃ) বলেন, আনসার মহিলারা কতই না উত্তম। ধর্মীয় জ্ঞান অর্জন করতে লজ্জা তাঁদের বিরত রাখে না।
[৬৩৯] বুখারী ৩১৪-১৫, ৭৩৫৭; মুসলিম ৩৩১-২, নাসায়ী ২৫১, ৪২৭; আবূ দাঊদ ৩১৪, আহমাদ ২৪৩৮৬, ২৪৬২১, ২৫০২৪; দারিমী ৭৭৩। তাহক্বীক্ব আলবানী: হাসান। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ৩৩১-৩৩৩ মুসলিম, বুখারিতে নাপাকির গোসলের জিজ্ঞাসার কথা ব্যতীত রয়েছে।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৬৪২-এর সারসংক্ষেপ
এই হাদিসে আসমা (রাঃ) রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে হায়েজের গোসল ও নাপাকির গোসল সম্পর্কে জানতে চান। নবী صلى الله عليه وسلم তাকে পানি ও বরই পাতা দিয়ে ভালোভাবে পবিত্রতা অর্জনের কথা বলেন। এরপর মাথায় পানি ঢেলে ভালোভাবে মর্দন করতে বলেন, যাতে চুলের গোড়ায় পানি পৌঁছে যায়। তারপর পুরো শরীরে পানি ঢালতে বলা হয়েছে। হায়েজের গোসলের ক্ষেত্রে সুগন্ধিযুক্ত কাপড় বা তুলা দিয়ে রক্তের চিহ্ন পরিষ্কার করার বিষয়ও এসেছে। আয়িশা (রাঃ) আনসার নারীদের প্রশংসা করেছেন, কারণ লজ্জা তাদের ধর্মীয় জ্ঞান অর্জন থেকে আটকায়নি। হাদিসটি হায়েজের গোসল, জানাবাতের গোসল এবং নারীর পবিত্রতার শিক্ষা খুব সহজভাবে তুলে ধরে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হায়েজ ও জানাবাতের গোসলে ভালোভাবে পবিত্রতা অর্জন করা জরুরি।
- গোসলের সময় মাথা ও চুলের গোড়ায় পানি পৌঁছানো উচিত।
- হায়েজের পর রক্তের চিহ্ন পরিষ্কার করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
- ধর্মীয় জ্ঞান জানতে লজ্জা যেন বাধা না হয়।
