১/১২৫. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৬৪৪ - হায়েজে সহবাস ছাড়া সবকিছুর অনুমতি

ঋতুবতী নারীর সাথে একতে পানাহার এবং তার উচ্ছিষ্ট

হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে আচরণ: সহবাস ছাড়া সবকিছু

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৬৪৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ الْيَهُودَ، كَانُوا لاَ يَجْلِسُونَ مَعَ الْحَائِضِ فِي بَيْتٍ وَلاَ يَأْكُلُونَ وَلاَ يَشْرَبُونَ . قَالَ فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ ـ ﷺ ـ فَأَنْزَلَ اللَّهُ ﴾وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ﴿ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " اصْنَعُوا كُلَّ شَىْءٍ إِلاَّ الْجِمَاعَ " .

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

বাড়িতে ইহূদীরা ঋতুবতী মহিলাদের সাথে একত্রে বসতো না এবং পানাহার করত না। রাবী বলেন, নবী (ﷺ)-এর নিকট বিষয়টি উত্থাপন করা হলে আল্লাহ তাআলা এ আয়াত নাযিল করেন (অনুবাদ): “লোকে আপনাকে ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলুনঃ তা অশুচি। অতএব তোমরা ঋতুস্রাবকালে স্ত্রীসঙ্গ ত্যাগ করো” (সূরা বাকারাঃ ২২২)। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা তাদের সাথে সঙ্গম ব্যতীত আর সবকিছুই করতে পারো।

[৬৪১] মুসলিম ৩০২, তিরমিযী ২৯৭৭, নাসায়ী ২৮৮, ৩৬৯; আবূ দাঊদ ২৫৮, ২১৬৫; আহমাদ ১১৯৪৫, ১৩১৬৪; দারিমী ১০৫৩। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ২৫০।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৬৪৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, ইহুদীরা ঋতুবতী নারীদের সাথে একই ঘরে বসত না, তাদের সাথে পানাহারও করত না। বিষয়টি নবী صلى الله عليه وسلم-এর কাছে জানানো হলে সূরা বাকারার ২২২ নম্বর আয়াতের অংশ নাজিল হয়, যেখানে ঋতুস্রাবকে কষ্টকর অবস্থা বলা হয়েছে এবং ঋতুস্রাবকালে স্ত্রীসঙ্গ থেকে বিরত থাকতে বলা হয়েছে। এরপর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, “তোমরা তাদের সাথে সহবাস ব্যতীত আর সবকিছুই করতে পারো।” হাদিসের শিক্ষা হলো, হায়েজ অবস্থায় নিষেধাজ্ঞা মূলত সহবাসের ক্ষেত্রে। নারীকে ঘর, খাবার বা স্বাভাবিক সম্পর্ক থেকে দূরে রাখা ঠিক নয়। হায়েজের বিধান মানতে হবে, কিন্তু অতিরিক্ত কঠোরতা বা অবহেলা করা যাবে না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হায়েজ অবস্থায় সহবাস থেকে বিরত থাকা স্পষ্টভাবে শেখানো হয়েছে।
  • ঋতুবতী নারীর সাথে বসা ও পানাহার করা যায়।
  • নারীকে হায়েজের কারণে ঘরোয়া জীবন থেকে আলাদা করা উচিত নয়।
  • ইসলাম পবিত্রতার বিধান দিয়েছে, কিন্তু অযথা কঠোরতা শেখায় না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন