১/১২৯. অধ্যায়ঃ

যে ব্যক্তি হায়িদগ্রস্ত স্ত্রীর সাথে সঙ্গম করলো

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৬৫০

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْجَرَّاحِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ عَبْدِ الْكَرِيمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ الرَّجُلُ إِذَا وَقَعَ عَلَى امْرَأَتِهِ وَهِيَ حَائِضٌ أَمَرَهُ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يَتَصَدَّقَ بِنِصْفِ دِينَارٍ ‏.‏

ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

কোনো ব্যক্তি তার হায়েযগ্রস্ত স্ত্রীর সাথে সহবাস করলে, নবী (ﷺ) তাকে অর্ধ-দীনার সদকা করার নির্দেশ দিয়েছেন।

[৬৪৮] ‍তিরমিযী ১৩৩, আবূ দাঊদ ২১২, আহমাদ ১৮৫২৮, ২১৯৯৯; দারিমী ১০৭৩। তাহক্বীক্ব আলবানী: যঈফ। তাখরীজ আলবানী: আবূ দাঊদ ২৬৬ যঈফ, ২১৬৮ সহীহ, ইবনু মাজাহ ৬৪০ সহীহ, নাসায়ী ২৮৯, ৩৭০ সহীহ, তিরমিযী ১৩৬ যঈফ। উক্ত হাদিসের রাবী আবদুল্লাহ ইবনুল জাররাহ সম্পর্কে আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইমাম নাসাঈ ও ইমাম যাহাবী বলেন, তিনি সিকাহ। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় অধিক ভুল করেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন