২/১০. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৬৯৭ - ঘুমে ফজর ছুটে গেলে করণীয়

যে ব্যাক্তি সালাত না পড়ে ঘুমিয়ে গেল বা সলাতের কথা ভুলে গেল

ঘুমে ফজর ছুটে গেলে: নবী صلى الله عليه وسلم-এর বাস্তব আমল ও শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৬৯৭

حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ حِينَ قَفَلَ مِنْ غَزْوَةِ خَيْبَرَ فَسَارَ لَيْلَةً حَتَّى إِذَا أَدْرَكَهُ الْكَرَى عَرَّسَ وَقَالَ لِبِلاَلٍ «اكْلأْ لَنَا اللَّيْلَ " . فَصَلَّى بِلاَلٌ مَا قُدِّرَ لَهُ وَنَامَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ وَأَصْحَابُهُ فَلَمَّا تَقَارَبَ الْفَجْرُ اسْتَنَدَ بِلاَلٌ إِلَى رَاحِلَتِهِ مُوَاجِهَ الْفَجْرِ فَغَلَبَتْ بِلاَلاً عَيْنَاهُ وَهُوَ مُسْتَنِدٌ إِلَى رَاحِلَتِهِ فَلَمْ يَسْتَيْقِظْ بِلاَلٌ وَلاَ أَحَدٌ مِنْ أَصْحَابِهِ حَتَّى ضَرَبَتْهُمُ الشَّمْسُ فَكَانَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ أَوَّلَهُمُ اسْتِيقَاظًا فَفَزِعَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ فَقَالَ «أَىْ بِلاَلُ». فَقَالَ بِلاَلٌ أَخَذَ بِنَفْسِي الَّذِي أَخَذَ بِنَفْسِكَ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ . قَالَ «اقْتَادُوا».فَاقْتَادُوا رَوَاحِلَهُمْ شَيْئًا ثُمَّ تَوَضَّأَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ وَأَمَرَ بِلاَلاً فَأَقَامَ الصَّلاَةَ فَصَلَّى بِهِمُ الصُّبْحَ فَلَمَّا قَضَى النَّبِيُّ ـ ﷺ ـ الصَّلاَةَ . قَالَ «مَنْ نَسِيَ صَلاَةً فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَالَ {وَأَقِمِ الصَّلاَةَ لِذِكْرِي}». قَالَ وَكَانَ ابْنُ شِهَابٍ يَقْرَؤُهَا {لِلذِّكْرَى} .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) খায়বারের যুদ্ধ থেকে প্রত্যাবর্তনকালে সারারাত ধরে পথ চলতে থাকেন। অবশেষে তিনি ঘুমে কাতর হয়ে বিশ্রামের জন্য এক স্থানে অবতরণ করেন এবং বিলাল (রাঃ) কে বলেন, তুমি আমাদের জন্য রাতের হেফাজত করবে। অতএব বিলাল (রাঃ) তাঁর সাধ্যমত সালাত আদায় করতে থাকেন এবং রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীগণ ঘুমিয়ে পড়েন।ফজরের সময় নিকটবর্তী হলে বিলাল (রাঃ) তাঁর সওয়ারীর শিবিকার সাথে হেলান দিয়ে পূর্ব আকাশের দিকে মুখ করে বসলেন। শিবিকার সাথে হেলান দেয়া অবস্থায় তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। বিলাল (রাঃ) ও নবী (ﷺ) এর সাহাবীদের কেউই ঘুম থেকে জাগতে পারেননি, যাবত না তাদের উপর সূর্যের আলো ছড়িয়ে পড়লো। তাদের মধ্যে সর্বপ্রথম রাসূলুল্লাহ (ﷺ) ঘুম থেকে জেগে উঠেন। রাসূলুল্লাহ (ﷺ) ভীত-সন্ত্রস্ত হয়ে বলেন, হে বিলাল! বিলাল (রাঃ) বলেন, হে আল্লাহর রাসূল! আমার পিতা-মাতা আপনার জন্য উৎসর্গিত হোক। যেই সত্তা আপনার জান নিয়েছেন, তিনি আমার জানও নিয়েছেন। তিনি বলেন, তোমরা সামনে অগ্রসর হও। অতএব তাঁরা তাদের সওয়ারী নিয়ে অগ্রসর হন।এরপর রাসূলুল্লাহ (ﷺ) উদূ করেন এবং বিলাল (রাঃ) কে ইকামত দেয়ার নির্দেশ দেন। তিনি তাদের নিয়ে ফজরের সালাত পড়েন। সালাত সমাপনান্তে নবী (ﷺ) বলেন, যে ব্যক্তি সালাতের কথা ভুলে যায়, সে যেন তা স্মরণ হওয়ার সাথে সাথে পড়ে নেয়।কেননা মহান আল্লাহ বলেন, “আমার স্মরণে তুমি সালাত আদায় করো” (সূরা তহাঃ ১৪)।রাবী বলেন, ইবনু শিহাব (রহঃ) তিলাওয়াত করতেনঃ (‘রা’ অক্ষরের উপর মাদ্দ সহকারে)।

[৬৯৫] মুসলিম ৬৮০/১-২, তিরমিযী ৩১৬৩, নাসায়ী ৬১৮-২০, ৬২৩; আবূ দাঊদ ৪৩৫, মুওয়াত্ত্বা মালিক ২৫। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ২৯২, সহীহ আবূ দাউদ ৪৬১।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৬৯৭-এর সারসংক্ষেপ

কোর টপিক: কাজা সালাত। এই দীর্ঘ হাদিসে খায়বার থেকে ফেরার পথে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ও সাহাবীগণ রাতভর চলার পর বিশ্রাম নেন। বিলাল (রাঃ)-কে রাতের হেফাজতের দায়িত্ব দেওয়া হয়। তিনি সালাত আদায় করতে থাকেন, কিন্তু ফজরের সময় কাছে এলে তিনিও ঘুমিয়ে পড়েন। সূর্যের আলো পড়ার পর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) প্রথম জাগেন। এরপর তাঁরা স্থান থেকে কিছুটা এগিয়ে যান, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ওযু করেন, বিলাল (রাঃ)-কে ইকামত দিতে বলেন এবং ফজরের সালাত আদায় করেন। শেষে তিনি বলেন, যে সালাত ভুলে যায়, সে যেন স্মরণ হলে তা পড়ে নেয়; আল্লাহ বলেছেন, আমার স্মরণে সালাত কায়েম করো। এই হাদিসে “ঘুমে ফজর ছুটে গেলে”, “কাজা ফজর” এবং “স্মরণ হলে সালাত” বিষয়ে বাস্তব নির্দেশনা পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঘুমে সালাত ছুটে গেলে জেগে উঠে সালাত আদায়ের বাস্তব আমল এসেছে।
  • সালাতের আগে ওযু ও ইকামতের কথা বর্ণিত হয়েছে।
  • ভুলে গেলে বা ঘুমে ছুটে গেলে স্মরণ হওয়ার পর সালাত পড়তে বলা হয়েছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন