৩/৬. অধ্যায়ঃ
ইকামতের শব্দগুলো একবার করে বলা ।
সুনানে ইবনে মাজাহ : ৭৩২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৭৩২
حَدَّثَنَا أَبُو بَدْرٍ، عَبَّادُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنِي مَعْمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، مَوْلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ حَدَّثَنِي أَبِي مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِيهِ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي رَافِعٍ قَالَ رَأَيْتُ بِلاَلاً يُؤَذِّنُ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَثْنَى مَثْنَى وَيُقِيمُ وَاحِدَةً .
আবূ রাফি’ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বিলাল (রাঃ)-কে দেখেছি যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর উপস্থিতিতে আজানের প্রতিটি বাক্য দুইবার করে এবং ইকামতের প্রতিটি বাক্য একবার করে বলেছেন।
সহীহ লিগাইরিহী। উক্ত হাদিসের রাবী মুআম্মার বিন মুহাম্মাদ বিন উবায়দুল্লাহ বিন আবু রাফি সম্পর্কে ইমাম বুখারী বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার। আবু হাতিম আর-রাযী তাকে দুর্বল বলেছেন। হাম্মাদ বিন উবায়দুল্লাহ সম্পর্কে ইমাম বুখারী বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল ও অধিক মুনকার হাদিস বর্ণনা করেছেন। ইমাম দারাকুতনী তাকে প্রত্যাখ্যান করেছেন। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।
