০/১০. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৮০ - আদম-মূসা বিতর্কে তাকদীরের শিক্ষা

তাকদীর (রাঃ) ভাগ্যলিপির বর্ণনা

আদম-মূসা বিতর্ক ও তাকদীরের প্রতি ঈমান

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৮০

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَيَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، سَمِعَ طَاوُسًا، يَقُولُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يُخْبِرُ عَنِ النَّبِيِّ ﷺ ـ ﷺ ـ قَالَ " احْتَجَّ آدَمُ وَمُوسَى فَقَالَ لَهُ مُوسَى يَا آدَمُ أَنْتَ أَبُونَا خَيَّبْتَنَا وَأَخْرَجْتَنَا مِنَ الْجَنَّةِ بِذَنْبِكَ . فَقَالَ لَهُ آدَمُ يَا مُوسَى اصْطَفَاكَ اللَّهُ بِكَلاَمِهِ وَخَطَّ لَكَ التَّوْرَاةَ بِيَدِهِ أَتَلُومُنِي عَلَى أَمْرٍ قَدَّرَهُ اللَّهُ عَلَىَّ قَبْلَ أَنْ يَخْلُقَنِي بِأَرْبَعِينَ سَنَةً فَحَجَّ آدَمُ مُوسَى فَحَجَّ آدَمُ مُوسَى فَحَجَّ آدَمُ مُوسَى " . ثَلاَثًا .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেন, আদম (আঃ) মূসা (আঃ)-এর সাথে (আত্মার জগতে) বিতর্ক করেন। মূসা (আঃ) তাঁকে বলেন, হে আদম! আপনি আমাদের পিতা। আপনি আমাদের হতাশ করেছেন এবং আপনার ভুলের মাশুল স্বরূপ আমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করেছেন।আদম (আঃ) তাঁকে বলেন, হে মূসা! আল্লাহ্‌ তোমাকে তাঁর প্রত্যক্ষ কালামের জন্য মনোনীত করেছেন এবং স্বহস্তে তোমাকে তাওরাত কিতাব লিখে দিয়েছেন। তুমি কি আমাকে এমন একটি ব্যাপারে দোষারোপ করছো, যা আল্লাহ্‌ তা’আলা আমাকে সৃষ্টি করার চল্লিশ বছর পূর্বে আমার জন্য নির্ধারিত করেন? অতএব আদম (আঃ) বিতর্কে মূসা (আঃ)-এর উপর বিজয়ী হন, আদম (আঃ) মূসা (আঃ)-এর সাথে বিতর্কে বিজয়ী হন, আদম (আঃ) মূসা (আঃ)-এর সাথে বিতর্কে বিজয়ী হন। কথাটি তিনি তিনবার বলেন।

[৭৮] বুখারী ৩৪০৯, ৪৭৩৮; মুসলিম ২৬৫২/১-৪, তিরমিযী ২১৩৪, আবূ দাঊদ ৪৭০১, আহমাদ ৭৩৪০, ৭৫৩৪, ৭৫৭৯, ৭৭৯৬, ২৭৩৭৫, ৮৮৫১, ৮৫২৫, ৯৫০০, ৯৬৬৪; মুওয়াত্ত্বা মালিক ১৬৬০। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ফিলাল ১৪৫।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৮০-এর সারসংক্ষেপ

এই হাদিসে আদম (আঃ) ও মূসা (আঃ)-এর কথোপকথনের মাধ্যমে তাকদীরের একটি গভীর শিক্ষা এসেছে। মূসা (আঃ) আদম (আঃ)-কে বলেন, তাঁর ভুলের কারণে মানুষ জান্নাত থেকে বের হয়েছে। জবাবে আদম (আঃ) বলেন, আল্লাহ তাঁকে সৃষ্টি করার চল্লিশ বছর আগেই এ বিষয় নির্ধারণ করে রেখেছিলেন। এখানে মূল শিক্ষা হলো, আল্লাহর জ্ঞান ও নির্ধারণ মানুষের জন্মের আগেই ছিল। তবে এই হাদিস পাপকে হালকা করে দেখার কথা বলে না। বরং নির্দিষ্ট একটি ঘটনার বিষয়ে আদম (আঃ) দেখিয়েছেন যে, আল্লাহর তাকদীরের বাইরে কিছু ঘটে না। তাই তাকদীরের হাদিস বুঝতে হলে দোষারোপ, ঈমান ও আল্লাহর পূর্বনির্ধারণের সীমা ঠিকভাবে বোঝা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর নির্ধারণ মানুষের সৃষ্টি হওয়ার আগেই ছিল।
  • নবীগণের কথোপকথন থেকেও তাকদীরের প্রতি ঈমানের শিক্ষা পাওয়া যায়।
  • অতীত ঘটনার জন্য সীমাহীন দোষারোপ না করে আল্লাহর সিদ্ধান্তের কথা মনে রাখা উচিত।
  • তাকদীর মানা মানে পাপকে সমর্থন করা নয়; বরং আল্লাহর জ্ঞানের প্রতি ঈমান রাখা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন