৫/১৩. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৮৪৬ - ইমামের অনুসরণ ও আমীন বলা

ইমাম যখন কিরাআত পড়েন তখন তোমরা নীরব থাকো।

ইমামের অনুসরণ: জামাআতের সালাতের শৃঙ্খলা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৮৪৬

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا وَإِذَا قَالَ ﴾غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ} فَقُولُوا آمِينَ وَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ. فَقُولُوا اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا أَجْمَعِينَ " .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অনুসরণ করার জন্যই তো ইমাম নিযুক্ত করা হয়। সুতরাং ইমাম যখন তাকবির বলেন, তোমরাও তাকবির বলো। যখন তিনি কিরাআত পড়েন তখন তোমরা নীরব থাকো। যখন তিনি "গাইরিল মাগযূবি আলাইহিম ওয়ালায-যুআলীন" বলেন, তখন তোমরা ‘আমীন' বলো। যখন তিনি রুকু করেন, তখন তোমরাও রুকু করো। আর যখন তিনি "সামিআল্লাহু লিমান হামিদাহ" বলেন, তখন তোমরা “আল্লাহুম্মা রাব্বানা ওয়ালাকাল হামদ" বলো। যখন তিনি সিজদা করেন, তখন তোমরাও সিজদা করো। তিনি বসা অবস্থায় সালাত পড়লে তোমরাও সকলে বসা অবস্থায় সালাত পড়ো।

[৮৪৪] বুখারী ৭২২, ৭৩৪; মুসলিম ৪১৪-১৭, নাসায়ী ৯২১-২২, আবূ দাঊদ ৬০৩, আহমাদ ৭১০৪, ৮২৯৭, ৮৬৭২, ৯০৭৪, ৯১৫১, ২৭২০৯, ২৭২১৫, ২৭২৭৩, ২৭৩৮৩; দারিমী ১৩১১, মাজাহ ৯৬০, ১২৩৯। তাহক্বীক্ব আলবানী: হাসান সহীহ। তাখরীজ আলবানী: মিশকাত ৮৫৭।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৮৪৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে জামাআতের সালাতের মূল শৃঙ্খলা সুন্দরভাবে এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, ইমামকে অনুসরণ করার জন্যই ইমাম নিযুক্ত করা হয়। তাই ইমাম তাকবির বললে মুসল্লিরা তাকবির বলবে, তিনি কিরাআত পড়লে নীরব থাকবে, তিনি “গাইরিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লীন” বললে আমীন বলবে। তিনি রুকু করলে রুকু, সিজদা করলে সিজদা, আর “সামিআল্লাহু লিমান হামিদাহ” বললে মুসল্লিরা “আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ” বলবে। এমনকি ইমাম বসে সালাত পড়লে সবাই বসে পড়ার নির্দেশও এসেছে। এই হাদিস জামাআতে একতা, শৃঙ্খলা ও ইমামের আগে না যাওয়ার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইমামকে অনুসরণ করার জন্যই ইমাম নিযুক্ত করা হয়।
  • ইমামের কিরাআতের সময় নীরব থাকার নির্দেশ এসেছে।
  • ইমাম আমীনের স্থানে পৌঁছালে মুসল্লিরা আমীন বলবে।
  • জামাআতের সালাতে ইমামের আগে যাওয়া উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন