৫/২০. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৮৮৭ - রুকু ও সিজদার তাসবিহ
রুকূ‘ ও সিজদার তাসবীহ।
রুকু ও সিজদায় কোন তাসবিহ পড়তে হয়
সুনানে ইবনে মাজাহ : ৮৮৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৮৮৭
حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ الْبَجَلِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ مُوسَى بْنِ أَيُّوبَ الْغَافِقِيِّ، قَالَ سَمِعْتُ عَمِّي، إِيَاسَ بْنَ عَامِرٍ يَقُولُ سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِيَّ، يَقُولُ لَمَّا نَزَلَتْ {فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ﴿ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ «اجْعَلُوهَا فِي رُكُوعِكُمْ» . فَلَمَّا نَزَلَتْ {سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى﴿ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ «اجْعَلُوهَا فِي سُجُودِكُمْ» .
উকবাহ বিন আমির আল-জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ
যখন নাযিল হয় (অনুবাদ), “অতএব তুমি তোমার মহান প্রভুর নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।” (সূরা ওয়াকিয়াঃ ৭৪ ও ৯৬ এবং আল-হাক্কাহ ৫২), তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের বলেন, একে তোমাদের রুকূ’তে স্থাপন করো। আবার যখন নাযিল হয় (অনুবাদ) : “তুমি তোমার মহান প্রভুর নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো” (সূরা আল-আলাঃ ১), তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের বলেন, একে তোমাদের সিজদায় স্থাপন করো।”
[৮৮৫] আবূ দাঊদ ৮৬৯, আহমাদ ১৬৯৬১, দারিমী ১৩০৫। তাহক্বীক্ব আলবানী: যঈফ। তাখরীজ আলবানী: আবূ দাঊদ ৮৬৯ যঈফ, মিশকাত ৮৭৯ হাসান, ইরওয়াহ ৩৩৪। উক্ত হাদিসের রাবী মুসা বিন আইয়্যুব আল গাফিকী সম্পর্কে ইবনু হিব্বান ও ইমাম যাহাবী তাকে সিকাহ বললেও আল উকায়লী তাকে দুর্বল বলেছেন। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৮৮৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে রুকু ও সিজদার তাসবিহের নির্দেশ এসেছে। যখন “ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম” অর্থের আয়াত নাজিল হলো, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বললেন, এটিকে তোমাদের রুকুতে স্থাপন করো। আবার যখন “সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা” অর্থের আয়াত নাজিল হলো, তিনি বললেন, এটিকে তোমাদের সিজদায় স্থাপন করো। এতে বোঝা যায়, রুকুতে আল্লাহর মহানত্বের তাসবিহ এবং সিজদায় আল্লাহর উচ্চ মর্যাদার তাসবিহ পড়ার শিক্ষা দেওয়া হয়েছে। রুকু সিজদার তাসবিহ, সুবহানা রব্বিয়াল আযীম এবং সুবহানা রব্বিয়াল আ'লা—এই বিষয়গুলো এই হাদিসের মূল অংশ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রুকুতে আল্লাহর মহানত্বের তাসবিহ রাখার নির্দেশ এসেছে।
- সিজদায় আল্লাহর উচ্চ মর্যাদার তাসবিহ রাখার নির্দেশ এসেছে।
- সালাতের দোয়া ও তাসবিহ নবী (صلى الله عليه وسلم)-এর শেখানো নিয়মে হওয়া উচিত।
