৪/১১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৭৭২ - সালাতের আগে ভালোভাবে ওযু

প্রতি রাক‘আতে সুরাহ্‌ ফা-তিহাহ্‌ পড়া অপরিহার্য, কেউ যদি (ভালভাবে) সূরাহ্‌ ফা-তিহাহ্‌ পড়তে বা শিখতে সক্ষম না হয়, তবে সে যেন তার সুবিধামত স্থান থেকে কিরাআত পাঠ করে নেয়

সালাতের আগে ওযু, কিবলা ও তাকবির

সহীহ মুসলিমহাদিস নম্বর ৭৭২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي قَالاَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلاً، دَخَلَ الْمَسْجِدَ فَصَلَّى وَرَسُولُ اللَّهِ ﷺ فِي نَاحِيَةٍ وَسَاقَا الْحَدِيثَ بِمِثْلِ هَذِهِ الْقِصَّةِ وَزَادَا فِيهِ «إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَأَسْبِغِ الْوُضُوءَ ثُمَّ اسْتَقْبِلِ الْقِبْلَةَ فَكَبِّرْ ‏"‏ ‏.‏

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

এক লোক মসজিদে প্রবেশ করে সালাত আদায় করল। এ সময় রাসূলুল্লাহ (ﷺ) (মসজিদের) এক প্রান্তে বসা ছিলেন, হাদীসের পরবর্তী অংশ পূর্বের হাদীসের মতোই। কিন্তু এ বর্ণনায় আরও আছেঃ তুমি যখন সালাত আদায় করার ইচ্ছা পোষণ কর তখন ভাল করে ওজু করে নাও। অতঃপর কেবলামুখী হও, অতঃপর ‘আল্ল-হু আকবার’ বল।

ই. ফা. ৭৬৯, ই. সে. ৭৮১

সহীহ মুসলিম হাদিস ৭৭২-এর সারসংক্ষেপ

এই বর্ণনাটি আগের হাদিসের একই ঘটনার আরেকটি অংশ তুলে ধরে। এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে সালাত আদায় করেছিল, আর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মসজিদের এক পাশে বসা ছিলেন। আগের বর্ণনার মতোই তাকে সালাত শুদ্ধভাবে আদায়ের শিক্ষা দেওয়া হয়। তবে এই বর্ণনায় একটি অতিরিক্ত শিক্ষা এসেছে: যখন কেউ সালাত আদায় করার ইচ্ছা করে, তখন সে ভালোভাবে ওযু করবে, তারপর কেবলামুখী হবে, এরপর ‘আল্লাহু আকবার’ বলবে। এখানে সালাতের শুরুতে বাহ্যিক প্রস্তুতি এবং মনোযোগ দুটোই বোঝা যায়। সালাতের আগে ওযু ঠিক করা, কিবলার দিকে দাঁড়ানো এবং তাকবির দিয়ে শুরু করা—এসব সালাতের শৃঙ্খলার অংশ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতের আগে ভালোভাবে ওযু করতে হয়।
  • সালাতে দাঁড়ানোর সময় কিবলামুখী হওয়া জরুরি বিষয়।
  • সালাত ‘আল্লাহু আকবার’ তাকবির দিয়ে শুরু হয়।
  • সালাতের প্রস্তুতি অবহেলা করার বিষয় নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন