৪/১১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৭৭১ - শান্তভাবে সালাত আদায়ের শিক্ষা
প্রতি রাক‘আতে সুরাহ্ ফা-তিহাহ্ পড়া অপরিহার্য, কেউ যদি (ভালভাবে) সূরাহ্ ফা-তিহাহ্ পড়তে বা শিখতে সক্ষম না হয়, তবে সে যেন তার সুবিধামত স্থান থেকে কিরাআত পাঠ করে নেয়
শান্তভাবে সালাত আদায়ের নববী শিক্ষা
সহীহ মুসলিম : ৭৭১
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭৭১
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ دَخَلَ الْمَسْجِدَ فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى رَسُولِ اللَّهِ ﷺ فَرَدَّ رَسُولُ اللَّهِ ﷺ السَّلاَمَ قَالَ " ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ ". فَرَجَعَ الرَّجُلُ فَصَلَّى كَمَا كَانَ صَلَّى ثُمَّ جَاءَ إِلَى النَّبِيِّ ﷺ فَسَلَّمَ عَلَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «وَعَلَيْكَ السَّلاَمُ " . ثُمَّ قَالَ " ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ " . حَتَّى فَعَلَ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ فَقَالَ الرَّجُلُ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أُحْسِنُ غَيْرَ هَذَا عَلِّمْنِي . قَالَ «إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَكَبِّرْ ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا ثُمَّ افْعَلْ ذَلِكَ فِي صَلاَتِكَ كُلِّهَا " .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে প্রবেশ করলেন, অতঃপর এক লোক মসজিদে প্রবেশ করে সালাত আদায় করল। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকটে এসে তাঁকে সালাম দিলে তিনি তার সালামের উত্তর দিয়ে বললেন: যাও পুনরায় সালাত আদায় কর, কেননা তুমি সালাত আদায় করনি। লোকটি ফিরে গিয়ে আগের মতোই সালাত আদায় করল। অতঃপর নাবী (ﷺ)-এর কাছে এসে তাঁকে সালাম করল। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ ওয়া ‘আলাইকাস সালাম। অতঃপর তিনি বললেন: যাও তুমি পুনরায় সালাত আদায় কর, কেননা তোমার সালাত আদায় হয়নি। তিনি পরপর তিনবার তাকে এ রকম নির্দেশ দিলেন।অতঃপর লোকটি বলল, সে সত্তার শপথ! যিনি আপনাকে সত্য দীন সহকারে পাঠিয়েছেন; আমি এর চেয়ে সুন্দর করে সালাত আদায় করতে পারি না। আমাকে শিখিয়ে দিন। তিনি বললেন: তুমি যখন সালাতে দাঁড়াও, তাকবির বল, অতঃপর কোরআনের যে অংশ তোমার কাছে সহজ মনে হয় তা থেকে পাঠ কর, অতঃপর রুকূতে যাও এবং শান্তভাবে রুকূতে থাক, অতঃপর রুকূ থেকে সোজা মনে দাঁড়াও, অতঃপর সিজদায় যাও এবং সিজদার মধ্যে শান্তভাবে থাক, অতঃপর সিজদা থেকে উঠে আরামে বস। সমস্ত সালাত তুমি এভাবে আদায় কর।
ই. ফা. ৭৬৮, ই. সে. ৭৮০
সহীহ মুসলিম হাদিস ৭৭১-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তি মসজিদে এসে সালাত আদায় করলেন, তারপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে সালাম দিলেন। নবী (صلى الله عليه وسلم) সালামের উত্তর দিয়ে তাকে বললেন, ফিরে গিয়ে আবার সালাত আদায় কর, কারণ তুমি সালাত আদায় করোনি। তিনি তিনবার এমন করলেন। পরে লোকটি স্বীকার করল, সে এর চেয়ে ভালোভাবে সালাত আদায় করতে জানে না। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে শেখালেন, সালাতে দাঁড়ালে তাকবির বলতে হবে, কুরআন থেকে যা সহজ লাগে তা পড়তে হবে, রুকুতে শান্ত থাকতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, সিজদায় শান্ত থাকতে হবে এবং সিজদা থেকে উঠে আরামে বসতে হবে। এই হাদিস সালাতে তাড়াহুড়া না করার বড় শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতে রুকু ও সিজদায় শান্ত থাকা দরকার।
- ভুল হলে শেখার মনোভাব রাখা উচিত।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ভুল দেখলে সুন্দরভাবে সংশোধন করেছেন।
- সালাতের প্রতিটি অংশ ধীরে ও ঠিকভাবে আদায় করতে হয়।
