৪/১১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৭৭০ - সালাতে কিরাআতের নিয়ম
প্রতি রাক‘আতে সুরাহ্ ফা-তিহাহ্ পড়া অপরিহার্য, কেউ যদি (ভালভাবে) সূরাহ্ ফা-তিহাহ্ পড়তে বা শিখতে সক্ষম না হয়, তবে সে যেন তার সুবিধামত স্থান থেকে কিরাআত পাঠ করে নেয়
সালাতে কিরাআত ও সূরা ফাতিহার নিয়ম
সহীহ মুসলিম : ৭৭০
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭৭০
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا يَزِيدُ، - يَعْنِي ابْنَ زُرَيْعٍ - عَنْ حَبِيبٍ الْمُعَلِّمِ، عَنْ عَطَاءٍ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ فِي كُلِّ صَلاَةٍ قِرَاءَةٌ فَمَا أَسْمَعَنَا النَّبِيُّ ﷺ أَسْمَعْنَاكُمْ وَمَا أَخْفَى مِنَّا أَخْفَيْنَاهُ مِنْكُمْ وَمَنْ قَرَأَ بِأُمِّ الْكِتَابِ فَقَدْ أَجْزَأَتْ عَنْهُ وَمَنْ زَادَ فَهُوَ أَفْضَلُ.
‘আত্বা (রহঃ) হতে বর্ণিতঃ
আবূ হুরায়রা(রাঃ) বলেছেন, প্রত্যেক সালাতেই কিরাআত পাঠ করতে হবে। নাবী (ﷺ) যে সালাতে আমাদের শুনিয়ে কিরাআত পাঠ করেছেন, আমরাও তাতে তোমাদের শুনিয়ে কিরাআত পাঠ করি। তিনি যে সালাতে আওয়াজ না করে চুপিসারে কিরাআত পাঠ করেছেন, আমরাও তাতে তোমাদের না শুনিয়ে নিম্নস্বরে কিরাআত পাঠ করি। যে ব্যক্তি সূরা ফা-তিহাহ্ পাঠ করল, তা তার জন্য যথেষ্ট। আর যে ব্যক্তি আরো সূরা পাঠ করল, এটা তার জন্য বেশি ভালো।
ই. ফা. ৭৬৭, ই. সে. ৭৭৯
সহীহ মুসলিম হাদিস ৭৭০-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় আবু হুরায়রা (রাঃ) বলেন, প্রত্যেক সালাতে কিরাআত পাঠ করতে হবে। নবী (صلى الله عليه وسلم) যে সালাতে তাঁদের শুনিয়ে কিরাআত পাঠ করেছেন, তাঁরা সেই সালাতে অন্যদের শুনিয়ে পাঠ করতেন। আর যে সালাতে তিনি আওয়াজ না করে নিম্নস্বরে কিরাআত পাঠ করেছেন, তাঁরা তাতেও নিম্নস্বরে পাঠ করতেন। এরপর তিনি বলেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করল, তা তার জন্য যথেষ্ট। আর যে ব্যক্তি আরও সূরা পাঠ করল, তা তার জন্য বেশি ভালো। এই হাদিসে সালাতের কিরাআত, সূরা ফাতিহা এবং অতিরিক্ত পাঠের সুন্দর দিকগুলো একসাথে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রত্যেক সালাতে কিরাআতের বিষয় আছে।
- সূরা ফাতিহা পাঠ করাকে যথেষ্ট বলা হয়েছে।
- অতিরিক্ত সূরা পাঠ করা বেশি ভালো বলে উল্লেখ আছে।
- নবী (صلى الله عليه وسلم)-এর কিরাআতের ধরন অনুসরণ করা উচিত।
