৫/২০. অধ্যায়ঃ

রুকূ’ ও সিজদার তাসবীহ।

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৮৯০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ إِسْحَاقَ بْنِ يَزِيدَ الْهُذَلِيِّ، عَنْ عَوْنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا رَكَعَ أَحَدُكُمْ فَلْيَقُلْ فِي رُكُوعِهِ سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ ‏.‏ ثَلاَثًا فَإِذَا فَعَلَ ذَلِكَ فَقَدْ تَمَّ رُكُوعُهُ وَإِذَا سَجَدَ أَحَدُكُمْ فَلْيَقُلْ فِي سُجُودِهِ سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى ‏.‏ ثَلاَثًا فَإِذَا فَعَلَ ذَلِكَ فَقَدْ تَمَّ سُجُودُهُ وَذَلِكَ أَدْنَاهُ ‏"‏ ‏.‏

বিন মাসউদ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের যে কেউ রুকূতে গিয়ে যেন তাঁর রুকূতে “সুবহানা রব্বিয়াল আযীম” তিনবার বলে। সে তাই করলে তাঁর রুকূ পূর্ণ হলো। তোমাদের যে কেউ তাঁর সিজদায় গিয়ে যেন “সুবহানা রব্বিয়াল আলা” তিনবার বলে। সে তাই করলে তাঁর সিজদা পূর্ণ হলো। আর এটা হলো তাঁর ন্যূনতম সংখ্যা।

[৮৮৮] তিরমিযী ২৬১, আবূ দাঊদ ৮৮৬। তাহক্বীক্ব আলবানী: যঈফ। তাখরীজ আলবানী: জামি সগীর ৫২৫ যঈফ, মিশকাত ৮৮০ লাম তাতিম্মা, তিরমিযী ২৬১ যঈফ, যঈফ আবূ দাউদ ১৫৫। উক্ত হাদিসের রাবী ইসহাক বিন ইয়াযীদ আল-হুযালী সম্পর্কে ইমামগন মাজহুল বা অপরিচিত বলেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন