৫/২৫. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৯০৫ - নবী পরিবারের উপর দরূদ
নবী (ﷺ) - এর প্রতি দরূদ পাঠ।
নবী صلى الله عليه وسلم, স্ত্রীগণ ও বংশধরদের জন্য দরূদ পড়ার শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ৯০৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৯০৫
حَدَّثَنَا عَمَّارُ بْنُ طَالُوتَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْمَاجِشُونُ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ، أَنَّهُمْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أُمِرْنَا بِالصَّلاَةِ عَلَيْكَ فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ فَقَالَ " قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ " .
আবূ হুমায়দ আস্ সা'ইদী (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁরা বলেন, হে আল্লাহর রসূল! আপনার প্রতি দরূদ পাঠের জন্য আমরা আদিষ্ট হয়েছি। অতএব আমরা আপনার প্রতি কিভাবে দরূদ পাঠ করবো?তিনি বলেন, তোমরা বলোঃ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ (আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ, ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা সল্লায়তা আলা ইবরাহিম। ওয়া বারিক আলা মুহাম্মাদ, ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা বারাকতা আলা আলি ইবরাহিম ফিল আলামিনা ইন্নাকা হামিদুম মাজিদ।) অর্থাৎ, "হে আল্লাহ! মুহাম্মাদ (ﷺ), তাঁর স্ত্রীগণ ও তাঁর বংশধরদের প্রতি রহমত বর্ষণ করুন, যেমন আপনি রহমত বর্ষণ করেছেন ইবরাহিম (আঃ)-এর উপর এবং আপনি মুহাম্মাদ (ﷺ), তাঁর স্ত্রীগণ ও বংশধরদের প্রতি বরকত নাজিল করুন, যেমন আপনি এ বিশ্বজগতে বরকত নাজিল করেছেন ইবরাহিম (আঃ)-এর বংশধরদের প্রতি। নিশ্চয়ই আপনি অধিক প্রশংসিত মহিমান্বিত"।
[৯০৪] বুখারী ৩৩৬৯, ৬৩৬০; মুসলিম ৪০৭, নাসায়ী ১২৯৪, আবূ দাঊদ ৯৭৯, আহমাদ ২৩০৮৯, মুওয়াত্ত্বা মালিক ৩৯৭। তাহক্বীক্ব আলবানী: সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৯০৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে সাহাবীগণ বলেন, তাঁরা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর প্রতি দরূদ পাঠের জন্য আদিষ্ট হয়েছেন, তাই কীভাবে দরূদ পড়বেন তা জানতে চান। নবী صلى الله عليه وسلم তাঁদের এমন দরূদ শেখান, যেখানে মুহাম্মদ صلى الله عليه وسلم, তাঁর স্ত্রীগণ এবং তাঁর বংশধরদের প্রতি রহমত ও বরকত নাযিল করার দোয়া আছে। এখানে ইবরাহিম আলাইহিস সালাম ও তাঁর বংশধরদের প্রতি বরকতের কথা দোয়ার ভাষায় এসেছে। এই হাদিসে দরূদের পরিসর স্পষ্ট হয়েছে—শুধু নবী صلى الله عليه وسلم নন, তাঁর স্ত্রীগণ ও বংশধরদের জন্যও দোয়া করা হয়েছে। দরূদ শরিফ বাংলা অর্থসহ পড়লে এই সম্মান ও ভালোবাসার ভাষা সহজে অনুভব করা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দরূদে নবী صلى الله عليه وسلم-এর স্ত্রীগণ ও বংশধরদের জন্যও দোয়া এসেছে।
- সাহাবীগণ আদেশ পাওয়ার পর সঠিক পদ্ধতি জানতে চেয়েছেন।
- দরূদে রহমত ও বরকত—দুই ধরনের প্রার্থনা রয়েছে।
- দোয়ার ভাষায় আল্লাহর প্রশংসা ও মহিমা স্বীকার করা হয়েছে।
