৫/২৫. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৯০৬ - উত্তম দরূদ ও মাকামে মাহমূদ
নবী (ﷺ) - এর প্রতি দরূদ পাঠ।
উত্তম দরূদ পড়ার শিক্ষা: রহমত, বরকত ও মাকামে মাহমূদ
সুনানে ইবনে মাজাহ : ৯০৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৯০৬
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ بَيَانٍ، حَدَّثَنَا زِيَادُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، عَنْ عَوْنِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي فَاخِتَةَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ إِذَا صَلَّيْتُمْ عَلَى رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ فَأَحْسِنُوا الصَّلاَةَ عَلَيْهِ فَإِنَّكُمْ لاَ تَدْرُونَ لَعَلَّ ذَلِكَ يُعْرَضُ عَلَيْهِ. قَالَ فَقَالُوا لَهُ فَعَلِّمْنَا .قَالَ قُولُوا اللَّهُمَّ اجْعَلْ صَلاَتَكَ وَرَحْمَتَكَ وَبَرَكَاتِكَ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ وَإِمَامِ الْمُتَّقِينَ وَخَاتَمِ النَّبِيِّينَ مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ إِمَامِ الْخَيْرِ وَقَائِدِ الْخَيْرِ وَرَسُولِ الرَّحْمَةِ اللَّهُمَّ ابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا يَغْبِطُهُ بِهِ الأَوَّلُونَ وَالآخِرُونَ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.
‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, তোমরা যখন রাসূলুল্লাহ (ﷺ) এর প্রতি দরূদ পেশ করবে, তখন তোমরা তাঁর প্রতি উত্তমরূপে দরূদ পেশ করবে। কেননা তোমাদের জানা নেই যে, নিশ্চয় তা তাঁর সামনে পেশ করা হয়। রাবী বলেন, সাহাবীগণ তাঁকে বললেন, আপনি আমাদের শিখিয়ে দিন।তিনি বলেন, তোমরা বলোঃ اللَّهُمَّ اجْعَلْ صَلاَتَكَ وَرَحْمَتَكَ وَبَرَكَاتِكَ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ وَإِمَامِ الْمُتَّقِينَ وَخَاتَمِ النَّبِيِّينَ مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ إِمَامِ الْخَيْرِ وَقَائِدِ الْخَيْرِ وَرَسُولِ الرَّحْمَةِ اللَّهُمَّ ابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا يَغْبِطُهُ بِهِ الأَوَّلُونَ وَالآخِرُونَ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ (আল্লাহুম্মা-জআল সালাতাকা ওয়া রহমাতাকা ওয়া বারাকাতিকা আলা সাইয়িদিল মুরসালীন, ওয়া ইমামিল মুত্তাকীন, ওয়া খাতামিন নাবীয়্যীনা মুহাম্মাদ, আবদিকা ওয়া রাসূলিকা ইমামিল খাইরি ওয়া কাইদিল খাইর, ওয়া রাসূলির রহমাহ। আল্লাহুম্মাবআস মাকামান মাহমূদা ইয়াগবিতুহু বিহিল আওয়ালূনা ওয়াল আখিরূন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইবরাহীম ওয়া আলা আলি ইবরাহীম ইন্নাকা হামিদুম মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইবরাহীম ওয়া আলা আলি ইবরাহীম ইন্নাকা হামিদুম মাজীদ।) "হে আল্লাহ! আপনার বান্দা ও আপনার রাসূল, প্রেরিত রাসূলগণের নেতা, মুত্তাকীদের ইমাম, সর্বশেষ নবী, কল্যাণের উৎস, কল্যাণের দিকে পরিচালনাকারী ও দয়ার নবী মুহাম্মদ (ﷺ) এর উপর আপনার রহমত, আপনার দয়া ও আপনার প্রাচুর্য নাযিল করুন। হে আল্লাহ! তাঁকে সেই সুপ্রশংসিত স্থানে পৌঁছিয়ে দিন, যার প্রতি পূর্ববর্তী ও পরবর্তীগণ ঈর্ষান্বিত। হে আল্লাহ! আপনি মুহাম্মদ (ﷺ) ও তাঁর বংশধরদের উপর রহমত বর্ষণ করুন, যেমন আপনি রহমত বর্ষণ করেছেন ইবরাহীম (আঃ) ও তাঁর বংশধরদের উপর। নিশ্চয় আপনি প্রশংসিত, মহিমান্বিত। হে আল্লাহ! আপনি মুহাম্মদ (ﷺ) ও তাঁর বংশধরদের বরকত দান করুন, যেমন আপনি ইবরাহীম (আঃ) ও তাঁর বংশধরদের বরকত দান করেছেন। নিশ্চয় আপনি প্রশংসিত, মহিমান্বিত"।
[৯০৫] যঈফ। তাখরীজ আলবানী: যঈফ তারগীব ১০৩৯ আসার যঈফ। উক্ত হাদিসের রাবী আল মাসউদী সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সিকাহ। ইবনু নুমায়র বলেন, তিনি সিকাহ তবে শেষ বয়সে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেছেন। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি সিকাহ তবে বাগদাদে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেছেন। মুহাম্মাদ বিন সা'দ বলেন, তিনি সিকাহ তবে মৃত্যুর পূর্বে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেছেন। আলী ইবনুল মাদীনী তাঁকে সিকাহ বলেছেন।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৯০৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে দরূদ পড়ার সময় সুন্দরভাবে দরূদ পেশ করার কথা বলা হয়েছে। কারণ বর্ণনায় বলা হয়েছে, তা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সামনে পেশ করা হতে পারে। সাহাবীগণ শেখার আগ্রহ দেখালে তাঁদের একটি দীর্ঘ দোয়া শেখানো হয়। এতে নবী صلى الله عليه وسلم-কে প্রেরিত রাসূলগণের নেতা, মুত্তাকীদের ইমাম, সর্বশেষ নবী, কল্যাণের পথপ্রদর্শক ও দয়ার নবী হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপর তাঁর জন্য মাকামে মাহমূদ এবং রহমত ও বরকতের দোয়া করা হয়েছে। এই হাদিসের মূল শিক্ষা হলো, দরূদ শুধু দ্রুত পড়ার বিষয় নয়; বরং সম্মান, ভালোবাসা ও মনোযোগ নিয়ে পড়ার আমল।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দরূদ সুন্দরভাবে ও সম্মান নিয়ে পড়ার শিক্ষা এসেছে।
- নবী صلى الله عليه وسلم-এর মর্যাদা দোয়ার ভাষায় উল্লেখ করা হয়েছে।
- দরূদে রহমত, বরকত ও মাকামে মাহমূদের দোয়া রয়েছে।
- সাহাবীগণ দরূদ শেখার জন্য সরাসরি জিজ্ঞেস করতেন।
