০/১১. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৯৭ - নবীর পরে আবু বকর ও উমরকে অনুসরণ

আবু বাক্‌র সিদ্দীক (রাঃ)- এর সম্মান

রাসূলের পরে অনুসরণের দিশা: আবু বকর ও উমর (রাঃ)

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৯৭

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُؤَمَّلٌ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ مَوْلًى، لِرِبْعِيِّ بْنِ حِرَاشٍ عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " إِنِّي لاَ أَدْرِي قَدْرَ بَقَائِي فِيكُمْ فَاقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي " . وَأَشَارَ إِلَى أَبِي بَكْرٍ وَعُمَرَ.

হুযাইফাহ ইবনুল ইয়ামান (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি জানি না আমি তোমাদের মাঝে আর কতকাল জীবিত থাকবো। অতএব আমার অবর্তমানে তোমরা আমরা পরে অবশিষ্ট লোকের অনুসরণ করবে এবং (এ কথা বলে) তিনি আবু বাক্‌র ও উমর (রাঃ)-এর প্রতি ইঙ্গিত করেন।

[৯৫] তিরমিযী ৩৬৬৩, আহমাদ ২২৭৩৪, ২২৭৬৫, ২২৮৭৭, ২২৯১০। তাহক্বীক্ব আলবানী: তাখরীজ আলবানী: মিশকাত ৬০৫২, সহীহাহ ১২৩৩। উক্ত হাদিসের রাবী মুয়াম্মাল (বিন ইসমাঈল) সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও ইসহাক বিন রাহওয়ায় বলেন, তিনি সিকাহ। মুহাম্মাদ বিন সাঈদ বলেন তিনি সিকাহ কিন্তু হাদীস বর্ণনায় অধিক ভুল করেন। ইবনু হিব্বান বলেন তিনি সিকাহ কিন্তু হাদিসের বর্ণনায় কখনো কখনো ভুল করেন। আস-সাজী বলেন, তিনি সত্যবাদী কিন্তু হাদিস বর্ণনায় অধিক ভুল ও সন্দেহ করেন। ইবনু কানি' বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৯৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, তিনি জানেন না কতদিন সাহাবীদের মাঝে থাকবেন। এরপর তিনি বলেন, তাঁর পরে যারা অবশিষ্ট থাকবে, তারা যেন দুজনের অনুসরণ করে। এ কথা বলার সময় তিনি আবু বকর (রাঃ) ও উমর (রাঃ)-এর দিকে ইঙ্গিত করেন। হাদিসটি তাঁদের নেতৃত্ব, জ্ঞান ও দ্বীনের পথে স্থিরতার প্রতি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এখানে মূল শিক্ষা হলো, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর পরে উম্মতের জন্য সঠিক পথের দিশা হিসেবে এই দুই সাহাবীর মর্যাদা খুব বড়। অনুসরণ মানে অন্ধ অনুকরণ নয়; বরং নবীর শিক্ষা ধরে রাখার ক্ষেত্রে বিশ্বস্ত ব্যক্তিদের পথকে গুরুত্ব দেওয়া।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আবু বকর ও উমর (রাঃ)-এর অনুসরণের দিকে ইঙ্গিত করেছেন।
  • তাঁদের পথ নবীর শিক্ষার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত।
  • নেতৃত্ব ও দ্বীনি দিশায় বিশ্বস্ত ব্যক্তিদের গুরুত্ব আছে।
  • রাসূলের পর উম্মতের পথচলায় সাহাবীদের ভূমিকা বড়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন