০/১১. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৯৮ - উমর (রাঃ) ও দুই সাথীর সান্নিধ্য

আবু বাক্‌র সিদ্দীক (রাঃ)- এর সম্মান

উমর (রাঃ)-এর মর্যাদা: আমি, আবু বকর ও উমর

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৯৮

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ لَمَّا وُضِعَ عُمَرُ عَلَى سَرِيرِهِ اكْتَنَفَهُ النَّاسُ يَدْعُونَ وَيُصَلُّونَ - أَوْ قَالَ يُثْنُونَ وَيُصَلُّونَ - عَلَيْهِ قَبْلَ أَنْ يُرْفَعَ وَأَنَا فِيهِمْ فَلَمْ يَرُعْنِي إِلاَّ رَجُلٌ قَدْ زَحَمَنِي وَأَخَذَ بِمَنْكِبِي فَالْتَفَتُّ فَإِذَا عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ فَتَرَحَّمَ عَلَى عُمَرَ ثُمَّ قَالَ مَا خَلَّفْتُ أَحَدًا أَحَبَّ إِلَىَّ أَنْ أَلْقَى اللَّهَ بِمِثْلِ عَمَلِهِ مِنْكَ وَايْمُ اللَّهِ إِنْ كُنْتُ لأَظُنُّ لَيَجْعَلَنَّكَ اللَّهُ عَزَّ وَجَلَّ مَعَ صَاحِبَيْكَ وَذَلِكَ أَنِّي كُنْتُ أَكْثَرُ أَنْ أَسْمَعَ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ يَقُولُ " ذَهَبْتُ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَدَخَلْتُ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَخَرَجْتُ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ " . فَكُنْتُ أَظُنُّ لَيَجْعَلَنَّكَ اللَّهُ مَعَ صَاحِبَيْكَ.

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

উমর (রাঃ)-এর লাশ জানাযাহর খাটিয়ায় রাখা হলে উপস্থিত লোকজন, তার চারপাশে ভিড় করে দোয়া-কালাম ও সালাত শুরু করে দেয়, তখনো সালাত আদায়ের জন্য লাশ উঠানো হয়নি। আমিও তাদের অন্তর্ভুক্ত ছিলাম। তখন এক ব্যক্তির সাথে আমার ধাক্কা লাগলো এবং তিনি আমার কাঁধ ধরলেন। আমি তাকিয়ে দেখি যে, তিনি আলী বিন আবু তালিব (রাঃ)।তিনি উমর (রাঃ)-এর প্রতি করুণা প্রকাশ করে আফসোস করলেন, অতঃপর বলেন, আমার নিকট আপনার চেয়ে অধিক প্রিয় আর কেউ নেই, আপনি যে নেক আমলসহ আল্লাহ্‌র নৈকট্য লাভ করেছেন তার তুলনা নেই। আল্লাহ্‌র শপথ! অবশ্যই আমি বিশ্বাস করি যে, আল্লাহ্‌ তাআলা আপনাকে আপনার দু’জন সাথীর সাথে মিলিত করবেন। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রায়ই বলতে শুনতামঃ আমি, আবু বাকর ও উমর গিয়েছিলাম। আমি আবু বাকর ও উমর প্রবেশ করলাম। আমি, আবু বাকর ও উমর বের হলাম। তাই আমি বিশ্বাস করি যে, আল্লাহ্‌ আপনাকে আপনার দু’ মহান বন্ধুর সাথে একত্র করবেন।

[৯৬] বুখারী ৩৬৭৭, মুসলিম ২৩৮৯, আহমাদ ৯০০। তাহক্বীক্ব আলবানী: সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৯৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে উমর (রাঃ)-এর জানাজার সময়ের একটি আবেগময় ঘটনা এসেছে। তাঁর লাশ জানাজার খাটিয়ায় রাখা হলে লোকেরা দোয়া ও সালাত করতে থাকে। ইবনু আব্বাস (রাঃ) বলেন, আলী (রাঃ) এসে উমর (রাঃ)-এর জন্য রহমত কামনা করেন এবং তাঁর আমলের প্রশংসা করেন। আলী (রাঃ) বলেন, তিনি বিশ্বাস করেন আল্লাহ উমর (রাঃ)-কে তাঁর দুই সাথী—রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ও আবু বকর (রাঃ)-এর সাথে মিলিত করবেন। কারণ তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে প্রায়ই বলতে শুনতেন: আমি, আবু বকর ও উমর গেলাম; প্রবেশ করলাম; বের হলাম। হাদিসটি উমর (রাঃ)-এর মর্যাদা, আবু বকর (রাঃ)-এর সান্নিধ্য এবং নবীর কাছাকাছি থাকার সম্মান তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উমর (রাঃ)-এর আমল ও মর্যাদা সাহাবীদের কাছে সম্মানিত ছিল।
  • আলী (রাঃ) উমর (রাঃ)-এর জন্য রহমত কামনা করেছেন।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم), আবু বকর ও উমর (রাঃ)-এর সান্নিধ্য বিশেষভাবে উল্লেখিত।
  • নেক মানুষের জন্য ভালো আশা করা ও দোয়া করা সুন্দর আচরণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন