২৫/৫. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১০৫৯ - বৃহস্পতিবারের ঘটনা ও শেষ ওসিয়ত

ঐ ব্যক্তির অসিয়াত পরিত্যাগ করা যার কোন কিছু নেই যা সে অসিয়াত করবে।

বৃহস্পতিবারের ঘটনা: নবীজির শেষ সময়ের ওসিয়ত

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১০৫৯

حديث ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ: يَوْمُ الْخَمِيسِ، وَمَا يَوْمُ الْخَمِيسِ ثمَّ بَكَى حَتَّى خَضَبَ دَمْعُهُ الْحَصْبَاءَ، فَقَالَ: اشْتَدَّ بِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعُهُ يَوْمَ الْخَمِيسِ، فَقَالَ: ائْتُونِي بِكِتَابٍ، أَكْتُبْ لَكُمْ كِتَابًا لَنْ تَضِلُّوا بَعْدَهُ أَبَدًا فَتَنَازَعُوا، وَلاَ يَنْبَغِي عِنْدَ نَبِيٍّ تَنَازُعٌ فَقَالُوا: هَجَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: دَعُونِي فَالَّذِي أَنَا فِيهِ خَيْرٌ مِمَّا تَدْعُونِي إِلَيْهِ وَأَوْصى عِنْدَ مَوْتِهِ بِثَلاَثٍ: أَخْرِجُوا الْمُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ الْعَرَبِ، وَأَجِيزُوا الْوَفْدَ بِنَحْوِ مَا كُنْتُ أُجِيزُهُمْ وَنَسِيتُ الثَّالِثَةَ

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

বৃহস্পতিবার! হায় বৃহস্পতিবার! অতঃপর তিনি কাঁদতে শুরু করলেন, এমনকি তাঁর অশ্রুতে কঙ্করগুলো সিক্ত হয়ে গেল। আর তিনি বলতে লাগলেন, ‘বৃহস্পতিবারে আল্লাহর রাসূল (ﷺ)-এর রোগ যাতনা বেড়ে যায়। তখন তিনি বললেন, তোমরা আমার জন্য লিখার কোন জিনিস নিয়ে এসো, আমি তোমাদের জন্য কিছু লিখিয়ে দিব। যাতে অতঃপর তোমরা কখনও পথভ্রষ্ট না হও। এতে সাহাবীগণ পরস্পরে মতভেদ করেন। অথচ নবী (ﷺ)-র সম্মুখে মতভেদ সমীচীন নয়।তাঁদের কেউ কেউ বললেন, আল্লাহর রাসূল (ﷺ) দুনিয়া ত্যাগ করছেন?’ তিনি বললেন, ‘আচ্ছা, আমাকে আমার অবস্থায় থাকতে দাও। তোমরা আমাকে যে অবস্থার দিকে আহ্বান করছো তার চেয়ে আমি যে অবস্থায় আছি তা উত্তম।’ অবশেষে তিনি ইন্তিকালের সময় তিনটি বিষয়ে ওসীয়ত করেন।(১) মুশরিকদেরকে আরব উপদ্বীপ হতে বিতাড়িত কর,(২) প্রতিনিধি দলকে আমি যেরূপ উপঢৌকন দিয়েছি তোমরাও তেমন দিও (রাবী বলেন) তৃতীয় ওসীয়তটি আমি ভুলে গেছি।

সহীহুল বুখারী, পর্ব ৫৬ : জিহাদ ও যুদ্ধাভিযান, অধ্যায় ১৭৬, হাঃ ৩০৫৩; মুসলিম, পর্ব ২৫: অসীয়াত, অধ্যায় ৫, হাঃ ১৬৩৭

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১০৫৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু আব্বাস (রাঃ)-এর কষ্টের কথা এসেছে। তিনি “বৃহস্পতিবার” বলে কাঁদেন, কারণ সেদিন নবী (صلى الله عليه وسلم)-এর রোগযন্ত্রণা বেড়ে যায়। নবী (صلى الله عليه وسلم) লিখার জিনিস আনতে বলেন, যেন তিনি এমন কিছু লিখিয়ে দেন যাতে তারা পরে পথভ্রষ্ট না হয়। কিন্তু উপস্থিতদের মধ্যে মতভেদ হয়। নবীর সামনে মতভেদ করা সমীচীন নয়—এই কথাও বর্ণনায় এসেছে। পরে নবী (صلى الله عليه وسلم) বলেন, তাকে তার অবস্থায় থাকতে দিতে। মৃত্যুর সময় তিনি তিনটি বিষয়ে ওসিয়ত করেন: মুশরিকদের আরব উপদ্বীপ থেকে বের করা, প্রতিনিধি দলকে আগের মতো উপঢৌকন দেওয়া, আর তৃতীয়টি রাবী ভুলে গেছেন। “বৃহস্পতিবারের ঘটনা”, “রাসূলের শেষ ওসিয়ত” ও “লেখার জিনিস আনো” এই হাদিসের প্রধান কীওয়ার্ড।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم)-এর সামনে মতভেদ করা সমীচীন নয়—এ শিক্ষা হাদিসে এসেছে।
  • শেষ সময়ে নবী (صلى الله عليه وسلم) উম্মাহর হিদায়াতের বিষয়ে চিন্তা করেছেন।
  • তিনি মৃত্যুর সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ওসিয়ত করেন।
  • রাবী যে তৃতীয় বিষয় ভুলে গেছেন, তা সততার সঙ্গে উল্লেখ করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন