অসিয়াত
২৫/০. অধ্যায়ঃ
অসিয়াত
আল লু'লু ওয়াল মারজান : ১০৫২
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১০৫২
حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَا حَقُّ امْرِىءٍ مُسْلِمٍ لَهُ شَيْءٌ يُوصِي فِيهِ يَبِيتُ لَيْلَتَيْنِ إِلاَّ وَوَصِيَّتُهُ مَكْتُوبَةٌ عِنْدَهُ
আবদুল্লাহ্ ইব্নু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, কোন মুসলিম ব্যক্তির উচিত নয় যে, তার অসীয়াতযোগ্য কিছু (সম্পদ) রয়েছে, সে দুইরাত কাটাবে অথচ তার নিকট তার অসীয়াত লিখিত থাকবে না।
সহীহুল বুখারী, পৰ্ব ৫৫ : ওয়াসিয়াত, অধ্যায় ১, হাঃ ২৭৩৮; মুসলিম, পর্ব ২৫: অসীয়ত, অধ্যায় আউয়ালুল কিতাব, হাঃ ১৬২৭
২৫/১. অধ্যায়ঃ
