২৫/১. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১০৫৩ - এক তৃতীয়াংশ ওসিয়তের সীমা

এক তৃতীয়াংশ অসিয়াত করা।

এক তৃতীয়াংশ ওসিয়ত: ওয়ারিসদের সচ্ছল রেখে যাওয়ার শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১০৫৩

حديث سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رضي الله عنه، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي عَامَ حَجَّةِ الْوَدَاعِ، مِنْ وَجَعٍ اشْتَدَّ بِي، فَقُلْتُ: إِنِّي قَدْ بَلَغَ بِي مِنَ الْوَجَعِ وَأَنَا ذُو مَالٍ، وَلاَ يَرِثُنِي إِلاَّ ابْنَةٌ، أَفَأَتَصَدَّقُ بِثُلُثَيْ مَالِي قَالَ: لاَ فَقُلْتُ: بِالشَّطْرِ فَقَالَ: لاَ ثُمَّ قَالَ: الثُّلُثُ، وَالثُّلُثُ كَبِيرٌ أَوْ كَثِيرٌ، إنَّكَ أَنْ تَذَرَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَذَرَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ، وَإِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللهِ إِلاَّ أُجِرْتَ بِهَا حَتَّى مَا تَجْعَلُ فِي فِي امْرَأَتِكَفَقُلْتُ: يَا رَسُولَ اللهِ أُخَلَّفُ بَعْدَ أَصْحَابِي قَالَ: إِنَّكَ لَنْ تُخَلَّفَ فَتَعْمَلَ عَمَلاً صَالِحًا إِلاَّ ازْدَدْتَ بِهِ دَرَجَةً وَرِفْعَةً، ثُمَّ لَعَلَّكَ أَنْ تُخَلَّفَ [ص: 164] حَتَّى يَنْتَفِعَ بِكَ أَقْوَامٌ وَيُضَرَّ بِكَ آخَرُونَ، اللهُمَّ أَمْضِ لأَصْحَابِي هِجْرَتَهُمْ وَلاَ تَرُدَّهُمْ عَلَى أَعْقَابِهِمْ، لكِنَ الْبَائِسُ سَعْدُ ابْنُ خَوْلَةَ، يَرْثِي لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ مَاتَ بِمَكَّةَ

সা’দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, বিদায় হজ্জে একটি কঠিন রোগে আমি আক্রান্ত হলে, আল্লাহর রাসূল (ﷺ) আমার খোঁজ খবর নেয়ার জন্য আসতেন। একদা আমি তাঁর কাছে নিবেদন করলাম, আমার রোগ চরমে পৌঁছেছে আর আমি সম্পদশালী। একমাত্র কন্যা ছাড়া কেউ আমার উত্তরাধিকারী নেই। তবে আমি কি আমার সম্পদের দুই তৃতীয়াংশ সদাকাহ করতে পারি? তিনি বললেন, না। আমি আবার নিবেদন করলাম, তাহলে অর্ধেক। তিনি বললেন, না।অতঃপর তিনি বললেন, এক তৃতীয়াংশ আর এক তৃতীয়াংশও বিরাট পরিমাণ অথবা অধিক। তোমার ওয়ারিসদের অভাবমুক্ত রেখে যাওয়া, তাদেরকে খালি হাতে পরমুখাপেক্ষী অবস্থায় রেখে যাওয়ার চেয়ে উত্তম। আর আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের জন্য তুমি যে কোন ব্যয় করো না কেন, তোমাকে তার বিনিময় প্রদান করা হবে। এমনকি যা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিবে (তারও প্রতিদান পাবে)।আমি নিবেদন করলাম, হে আল্লাহ্‌র রাসূল (ﷺ)! (আফসোস) আমি আমার সাথীদের হতে পিছনে থেকে যাব? তিনি বললেন, তুমি যদি পিছনে থেকে নেক আমল করতে থাক, তাহলে তাতে তোমার মর্যাদা ও উন্নতি বৃদ্ধিই পেতে থাকবে। তাছাড়া, সম্ভবত, তুমি পিছনে (থেকে যাবে)। যার ফলে তোমার দ্বারা অনেক কাওম উপকার লাভ করবে। আর অন্যরা ক্ষতিগ্রস্ত হবে। হে আল্লাহ্! আমার সাহাবীগণের হিজরত বলবৎ রাখুন। পশ্চাতে ফিরিয়ে দিবেন না। কিন্তু আফসোস! সা‘দ ইব্‌নু খাওলার জন্য (এ বলে) আল্লাহর রাসূল (ﷺ) তাঁর জন্য শোক প্রকাশ করছিলেন, যেহেতু মাক্কায় তাঁর মৃত্যু হয়েছিল।

সহীহুল বুখারী, পর্ব ২৩: জানাযা, অধ্যায় ৩৬, হাঃ ১২৯৫; মুসলিম, পর্ব ২৫: অসীয়াত, অধ্যায় ১, হাঃ ১৬২৮

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১০৫৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে ওসিয়ত, দান এবং পরিবারকে সচ্ছল রেখে যাওয়ার শিক্ষা এসেছে। সা‘দ ইবনু আবী ওয়াক্কাস (রাঃ) কঠিন অসুস্থ অবস্থায় নবী (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করেন, তিনি কি সম্পদের দুই তৃতীয়াংশ সদাকাহ করতে পারেন? নবী (صلى الله عليه وسلم) বলেন, না। অর্ধেকের কথাও তিনি অনুমতি দেননি। শেষে এক তৃতীয়াংশের কথা বলেন, আর বলেন এক তৃতীয়াংশও অনেক। এরপর তিনি জানান, ওয়ারিসদের অভাবমুক্ত রেখে যাওয়া তাদেরকে খালি হাতে মানুষের কাছে মুখাপেক্ষী রেখে যাওয়ার চেয়ে উত্তম। এখানে “এক তৃতীয়াংশ ওসিয়ত”, “ওয়ারিসদের সচ্ছল রাখা” ও “নফকার প্রতিদান” প্রধান কীওয়ার্ড। হাদিসে আরও এসেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করলে প্রতিদান আছে, এমনকি স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়াতেও।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওসিয়তের ক্ষেত্রে এক তৃতীয়াংশের সীমা বড় একটি নির্দেশনা হিসেবে এসেছে।
  • ওয়ারিসদের অভাবমুক্ত রেখে যাওয়া উত্তম বলা হয়েছে।
  • আল্লাহর সন্তুষ্টির জন্য করা ব্যয় প্রতিদানের কারণ হতে পারে।
  • পরিবারের জন্য খরচও সৎ নিয়তে মূল্যবান আমল হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন