২৯/৬. অধ্যায়ঃ
ইহুদি বা অন্য জিম্মিকে যিনার অপরাধে রজম করা।
আল লু'লু ওয়াল মারজান : ১১০৫
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১০৫
حديث عَبْدِ اللهِ بْنِ أَبِي أَوْفَى عَنِ الشَّيْبَانِيِّ، قَالَ: سَأَلْتُ عَبْدَ اللهِ بْنَ أَبِي أَوْفَى، هَلْ رَجَمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: نَعَمْ قُلْتُ: قَبْلَ سُورَةِ النُّورِ أَمْ بَعْدُ قَالَ: لاَ أَدْرِي
শায়বানী (রহ.) হতে বর্ণিতঃ
আমি ‘আবদুল্লাহ্ ইব্নু আবূ আওফা (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) রজম করেছেন কি? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। আমি বললাম, সূরায়ে নূর-এর আগে না পরে? তিনি বললেন, আমি অবগত নই।
সহীহুল বুখারী, পৰ্ব ৮৬ : দণ্ডবিধি, অধ্যায় ২১, হাঃ ৬৮১৩; মুসলিম, পর্ব ২৯ : হুদূদ, অধ্যায় ৬, হাঃ ১৭০২
