২৯/৬. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১০৪ - তাওরাতে রজমের বিধান

ইহুদি বা অন্য জিম্মিকে যিনার অপরাধে রজম করা।

তাওরাতে রজমের বিধান: সত্য লুকানো ও ন্যায়বিচারের শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১০৪

حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ الْيَهُودَ جَاءُوا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرُوا لَهُ أَنَّ رَجُلاً مِنْهُمْ وَامْرَأَةً زَنَيَا فَقَالَ لَهُمْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا تَجِدُونَ فِي التَّوْرَاةِ فِي شَأْنِ الرَّجْمِ فَقَالُوا: نَفْضَحُهُمْ وَيُجْلَدُونَ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ سَلاَمٍ: كَذَبْتُمْ إِنَّ فِيهَا الرَّجْمَ فَأَتَوْا بِالتَّوْرَاةِ فَنَشَرُوهَا، فَوَضَعَ أَحَدُهُمْ يَدَهُ عَلَى آيَةِ الرَّجْمِ، فَقَرَأَ مَا قَبْلَهَا وَمَا بَعْدَهَا؛ فَقَالَ لَه عَبْدُ اللهِ بْنُ سَلاَمٍ: ارْفَعْ يَدكَ فَرَفَعَ يَدَهُ، فَإِذَا فِيهَا آيَةُ الرَّجْمِ فَقَالُوا: صَدَقَ يَا مُحَمَّدُ فِيهَا آيَةُ الرَّجْمِ فَأَمَرَ بِهِمَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرُجِمَاقَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ: فَرَأَيْتُ الرَّجُلَ يَجْنَأُ عَلَى الْمَرْأَةِ، يَقِيهَا الْحِجَارَةَ

‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ

ইয়াহূদীরা আল্লাহর রাসূল (ﷺ)-এর খিদমতে এসে বলল, তাদের একজন পুরুষ ও একজন মহিলা ব্যভিচার করেছে। নবী (ﷺ) জিজ্ঞেস করলেন, প্রস্তর নিক্ষেপে হত্যা করা সম্পর্কে তাওরাতে কী বিধান পেয়েছ? তারা বলল, আমরা এদেরকে অপমানিত করব এবং তাদের বেত্রাঘাত করা হবে। ‘আবদুল্লাহ ইব্‌নু সালাম (রাঃ) বললেন, তোমরা মিথ্যা বলছ। তাওরাতে প্রস্তর নিক্ষেপে হত্যার বিধান রয়েছে।তারা তাওরাত নিয়ে এসে বাহির করল এবং পাথর নিক্ষেপে হত্যা করা সম্পর্কীয় আয়াতের উপর হাত রেখে তার আগের ও পরের আয়াতগুলো পাঠ করল। ‘আবদুল্লাহ ইব্‌নু সালাম (রাঃ) বললেন, তোমার হাত সরাও। সে হাত সরাল। তখন দেখা গেল পাথর নিক্ষেপে হত্যা করার আয়াত আছে। তখন ইয়াহূদীরা বলল, হে মুহাম্মাদ! তিনি সত্যই বলছেন। তাওরাতে পাথর নিক্ষেপে হত্যার আয়াতই আছে। তখন নবী (ﷺ) পাথর নিক্ষেপে দুইজনকে হত্যা করার নির্দেশ দিলেন। ‘আবদুল্লাহ (রাঃ) বলেন, আমি ঐ পুরুষটিকে মেয়েটির দিকে ঝুঁকে পড়তে দেখেছি। সে মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করছিল।

সহীহুল বুখারী, পর্ব ৬১: মর্যাদা ও গুণাবলী, অধ্যায় ২৬, হাঃ ৩৬৩৫; মুসলিম, পর্ব ২৯ : হুদূদ, অধ্যায় ৬, হাঃ ১৬৯৯

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১০৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইয়াহূদীদের এক পুরুষ ও এক নারীর ব্যভিচারের ঘটনা বর্ণিত হয়েছে। তারা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এলে তিনি জিজ্ঞেস করেন, রজম সম্পর্কে তাওরাতে কী আছে। তারা বলে, অপমান করা হবে এবং বেত্রাঘাত করা হবে। তখন আবদুল্লাহ ইবনু সালাম (রাঃ) বলেন, তারা মিথ্যা বলছে; তাওরাতে রজমের বিধান আছে। তাওরাত আনা হলে একজন ব্যক্তি রজমের আয়াতের ওপর হাত রেখে আগের ও পরের অংশ পড়তে থাকে। হাত সরালে রজমের আয়াত দেখা যায়। এরপর তারা স্বীকার করে যে কথাটি সত্য। নবী (صلى الله عليه وسلم) তাদের রজমের নির্দেশ দেন। হাদিসটি সত্য গোপন করার ভয়াবহতা এবং বিচারকাজে মূল দলিল যাচাইয়ের গুরুত্ব শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দলিল গোপন করা সত্যকে বদলে দেয় না।
  • বিচারে মূল কিতাব বা দলিল যাচাই করা গুরুত্বপূর্ণ।
  • মিথ্যা বক্তব্যের সামনে সত্য সাক্ষ্য দেওয়া একটি বড় দায়িত্ব।
  • শাস্তির বিষয়ে নবী (صلى الله عليه وسلم) তথ্য যাচাই করে সিদ্ধান্ত দিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন