৩০/৬. অধ্যায়ঃ
বিচারকের সওয়াব যখন সে সঠিক ফয়সালায় পৌঁছতে আপ্রাণ চেষ্টা করে- তার ফয়সালা ঠিক হোক বা ভুল হোক।
আল লু'লু ওয়াল মারজান : ১১১৮
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১১৮
حديث عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِذَا حَكَمَ الْحَاكِمُ فَاجْتَهَدَ ثُمَّ أَصَابَ فَلَهُ أَجْرَانِ، وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ ثُمَّ أَخْطَأَ فَلَهُ أَجْرٌ
‘আম্র ইব্নু ‘আস হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এ কথা বলতে শুনেছেন, কোন বিচারক ইজ্তিহাদে সঠিক সিদ্ধান্ত নিলে তার জন্য রয়েছে দুইটি পুরস্কার। আর যদি কোন বিচারক ইজ্তিহাদে ভুল করেন তার জন্যও রয়েছে একটি পুরস্কার।
সহীহুল বুখারী, পর্ব ৯৬: কুরআন ও হাদীসকে শক্তভাবে ধরে থাকা, অধ্যায় ২১, হাঃ ৭৩৫২; মুসলিম, পর্ব ৩০ : বিচার ফায়সালা, অধ্যায় ৬, হাঃ ১৭১৬
