১/৭৫. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার বাণীর অর্থ: অবশ্যই তিনি [মুহাম্মাদ (ﷺ)] তাকে [জিবরীল (আঃ)-কে] আরেকবার নাযিল অবস্থায় দেখেছেন আর নবী (ﷺ) কি মি'রাজের রজনীতে তার পালনকর্তাকে দেখেছেন।
আল লু'লু ওয়াল মারজান : ১১২
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১২
حديث عَائِشَةَ قَالَتْ مَنْ زَعَمَ أَنَّ مُحَمَّدًا رَأَى رَبَّهُ فَقَدْ أَعْظَمَ، ولكِنْ قد رَأى جِبْرِيلَ فِي صُورَتِهِ، وَخَلْقُهُ سَادٌّ مَا بَيْنَ الأُفُقِ
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
যে ব্যক্তি মনে করবে যে, মুহাম্মদ (ﷺ) তাঁর রবকে দেখেছেন, সে ব্যক্তি মহা ভুল করবে। বরং তিনি জিব্রাঈল (‘আ.)-কে তাঁর আসল আকার ও চেহারায় দেখেছেন। তিনি আকাশের দিকচক্রবাল জুড়ে অবস্থান করছিলেন।
সহীহুল বুখারী, পৰ্ব ৫৯; সৃষ্টির সূচনা, অধ্যায় ৭, হাঃ ৩২৩৪; মুসলিম, পর্ব ১: ঈমান, অধ্যায় ৭৭, হাঃ ১৭৭
