১/৭৮. অধ্যায়ঃ
কেয়ামত দিবসে মুমিনরা তাদের প্রতিপালক সুবহানাহু ওয়া তা'আলাকে দেখবেন তার প্রমাণ।
আল লু'লু ওয়াল মারজান : ১১৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১৩
حديث أَبِي مُوسَى، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: جَنَّتَانِ مِنْ فِضَّةٍ آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا، وَجَنَّتَانِ مِنْ ذَهَبٍ، آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا، وَمَا بَيْنَ الْقَوْمِ وَبَيْنَ أَنْ يَنْظُرُوا إِلَى رَبِّهِمْ إِلاَّ رِدَاءُ الْكِبْر عَلَى وَجْهِهِ فِي جَنَّةِ عَدْنٍ
আবদুল্লাহ ইবনু কায়স (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (ﷺ) বলেছেন, (জান্নাতের মধ্যে) দুইটি উদ্যান থাকবে। এ দুইটির সকল পাত্র এবং এর অভ্যন্তরের সকল বস্তু রৌপ্য নির্মিত হবে এবং (জান্নাতে) আরো দুইটি উদ্যান থাকবে। এ দুইটির সকল পাত্র এবং অভ্যন্তরীণ সমুদয় বস্তু সোনার তৈরী হবে। জান্নাতি ‘আদন এর মধ্যে জান্নাতী লোকেরা তাদের প্রতিপালকের দর্শন লাভ করবে। এ জান্নাতবাসী এবং তাদের প্রতিপালকের এ দর্শনের মাঝে আল্লাহ্র সত্তার ওপর জড়ানো তাঁর বড়ত্বের চাদর ব্যতীত আর কোন আড় থাকবে না।
সহীহুল বুখারী, পৰ্ব ৬৫ : তাফসীর, অধ্যায় ৫৫, হাঃ ৪৮৭৮; মুসলিম, পর্ব ১: ঈমান, অধ্যায় ৮০ হাঃ ১৮০
