৩১/০. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১২৩ - হারানো জিনিসের বিধান ও দায়িত্ব

কুড়িয়ে পাওয়া বস্তু

হারানো জিনিসের বিধান: মালিক খোঁজার দায়িত্ব ও সতর্কতা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১২৩

حديث زَيْدِ بْنِ خَالِدٍ رضي الله عنه، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ عَنِ اللُّقَطَةِ، فَقَالَ: اعْرِفْ عِفَاصَهَا وَوِكَاءَهَا، ثُمَّ عَرِّفْهَا سَنَةً، فَإِنْ جَاءَ صَاحِبُهَا، وَإِلاَّ فَشَأْنَكَ بِهَا قَالَ: فَضَالَّةُ الْغَنَمِ قَالَ: هِيَ لَكَ أَوْ لأَخِيكَ أَوْ لِلذِّئْبِ قَالَ: فَضَالَّةُ الإِبِلِ قَالَ: مَالَكَ وَلَهَا مَعَهَا سِقَاؤُهَا وَحِذَاؤُهَا، تَرِدُ الْمَاءَ وَتَأكُلُ الشَّجَرَ حَتَّى يَلْقَاهَا رَبُّهَا

যায়দ ইবনু খালিদ (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি আল্লাহর রাসূল (ﷺ) -এর নিকট এসে পড়ে থাকা জিনিস সম্পর্কে জিজ্ঞেস করল। তিনি বললেন, থলেটি এবং তার মুখের বন্ধনটি চিনে রাখ। তারপর এক বছর পর্যন্ত তা ঘোষণা করতে থাক। যদি তার মালিক এসে যায় তো ভাল। তা না হলে সে ব্যাপারে তুমি যা ভাল মনে কর তা করবে। সে আবার জিজ্ঞেস করল, হারানো বকরি কী করব? তিনি বললেন, সেটি হয় তোমার, না হয় তোমার ভাইয়ের, না হয় নেকড়ে বাঘের। সে আবার জিজ্ঞেস করল, হারানো উট হলে কী করব? তিনি বললেন, তাতে তোমার প্রয়োজন কী? তার সঙ্গে তার মশ্‌ক ও খুর রয়েছে। সে জলাশয়ে উপস্থিত হবে এবং গাছপালা খাবে, শেষ পর্যন্ত তার মালিক তাকে পেয়ে যাবে।

সহীহুল বুখারী, পর্ব ৪২ : পানি সেচ, অধ্যায় ১২, হাঃ ২৩৭২; মুসলিম, পর্ব ৩১; কুড়িয়ে পাওয়া বস্তু অধ্যায়ের প্রথমে, হাঃ ১৭২২

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১২৩-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো হারানো জিনিস। একজন ব্যক্তি রাসূল صلى الله عليه وسلم-এর কাছে পড়ে থাকা বস্তু সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন, থলে ও তার বাঁধন চিনে রাখতে এবং এক বছর ঘোষণা দিতে। এতে বোঝা যায়, হারানো বস্তু পেলেই তা নিজের করে নেওয়া ঠিক নয়; মালিক খুঁজে দেওয়ার চেষ্টা করতে হয়। হারানো বকরি সম্পর্কে বলা হয়েছে, সেটি হয় তোমার, না হয় তোমার ভাইয়ের, না হয় নেকড়ে বাঘের। আর হারানো উটের ব্যাপারে বলা হয়েছে, উটের সঙ্গে পানি বহনের ক্ষমতা ও চলার খুর আছে; সে নিজে পানি ও খাবার খুঁজে নিতে পারে, যতক্ষণ না মালিক তাকে পায়। হাদিসটি হারানো জিনিসের বিধান ও দায়িত্ববোধ শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পাওয়া জিনিসের পরিচয় ভালোভাবে মনে রাখতে হয়।
  • হারানো বস্তু পেলে মালিকের সন্ধানে ঘোষণা দিতে হয়।
  • বিভিন্ন জিনিসের অবস্থা অনুযায়ী আচরণ ভিন্ন হতে পারে।
  • অন্যের সম্পদের ব্যাপারে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন