৩১/৩. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১২৬ - প্রতিবেশী, মেহমান ও ভালো কথা
মেহমানদারি ও এতদসংক্রান্ত
প্রতিবেশী ও মেহমানদারী: ভালো কথা বলা বা নীরব থাকার শিক্ষা
আল-লু'লু ওয়াল মারজান : ১১২৬
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১২৬
حديث أَبِي شُرَيْحٍ الْعَدَوِيِّ، قَالَ: سَمِعَتْ أُذُنَايَ، وَأَبْصَرَتْ عَيْنَايَ، حِينَ تَكَلَّمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ جَارَهُ، [ص: 199] وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ جَائِزَتَه قَالَ: وَمَا جَائِزَتُهَ يَا رَسُولَ اللهِ قَالَ: يَوْمٌ وَلَيْلةٌ، وَالضِّيَافَةُ ثَلاَثَةُ أَيَّامٍ، فَمَا كَانَ وَرَاءَ ذَلِكَ فَهُوَ صَدَقَةٌ عَلَيْهِ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ
আবূ শুরায়হ্ ‘আদাবী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) যখন কথা বলেছিলেন, তখন আমার দুই কান (সে কথা) শুনছিল ও আমার দুই চোখ (তাঁকে) দেখছিল। তিনি বলছিলেনঃ যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের উপর বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে তার প্রাপ্যের ব্যাপারে। জিজ্ঞেস করা হলোঃ মেহমানের প্রাপ্য কী, হে আল্লাহ্র রাসূল (ﷺ)? তিনি বললেনঃ একদিন একরাত ভালরূপে মেহমানদারী করা আর তিন দিন হলে (সাধারণ) মেহমানদারী, আর তার চেয়েও অধিক হলে তা হল তার প্রতি অনুগ্রহ। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভাল কথা বলে অথবা নীরব থাকে।
সহীহুল বুখারী, পর্ব ৭৮: আদব-আচার, অধ্যায় ৩১, হাঃ ৬০১৯; মুসলিম, পর্ব ৩১: কুড়িয়ে পাওয়া বস্তু, অধ্যায় ৩, হাঃ ৪৮
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১২৬-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো সামাজিক আদব। নবী صلى الله عليه وسلم বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। আবার মেহমানকেও সম্মান করতে বলেছেন। মেহমানের প্রাপ্য হিসেবে একদিন একরাত ভালোভাবে মেহমানদারী এবং তিন দিন সাধারণ মেহমানদারীর কথা এসেছে। এর বেশি হলে তা অনুগ্রহ হিসেবে গণ্য হবে। একই হাদিসে জিহ্বার আদবও শেখানো হয়েছে—ভালো কথা বলা অথবা নীরব থাকা। অর্থাৎ ঈমান শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের সঙ্গে আচরণ, অতিথির অধিকার এবং কথাবার্তার ভদ্রতাও এর অংশ। প্রতিবেশী অধিকার, মেহমানদারী এবং ভালো কথা—তিনটি শিক্ষা একসঙ্গে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রতিবেশীকে সম্মান করা ঈমানদার আচরণের অংশ।
- মেহমানের প্রাপ্য সম্মান ও খাবারের ব্যবস্থা করা উচিত।
- ভালো কথা বলতে না পারলে চুপ থাকা নিরাপদ আচরণ।
- সামাজিক সম্পর্কেও ঈমানের প্রভাব থাকা দরকার।
