৩২/৪. অধ্যায়ঃ
বিশ্বাসঘাতকতা হারাম।
আল লু'লু ওয়াল মারজান : ১১৩২
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১৩২
حديث ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِنَّ الْغَادِرَ يُنْصَبُ لَهُ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ فَيُقَالُ: هذِهِ غَدْرَةُ فُلاَنِ بْنِ فُلاَنٍ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
প্রতিজ্ঞা ভঙ্গকারীর জন্য ক্বিয়ামাত দিবসে একটা পতাকা স্থাপন করা হবে। আর বলা হবে যে, এটা অমুকের পুত্র অমুকের বিশ্বাসঘাতকতার নিদর্শন।
সহীহুল বুখারী, পর্ব ৭৮: আদব-আচার, অধ্যায় ৯৯, হাঃ ৬১৭৮; মুসলিম, পর্ব ৩২: জিহাদ, অধ্যায় ৪, হাঃ ১৭৬৫
