১/৯৪. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৬ - সরিষা দানা ঈমান
আল্লাহ তা‘আলা আদামকে বলবেন, জাহান্নামে প্রেরিতদের থেকে প্রতি হাজারে নয়শত নিরানব্বই জনকে জাহান্নামের আগুন থেকে বের করে আন।
সরিষার দানা পরিমাণ ঈমান ও আল্লাহর রহমতের হাদিস
আল-লু'লু ওয়াল মারজান : ১১৬
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১৬
حديث أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ، وَأَهْلُ النَّارِ النَّارَ ثُمَّ يَقُولُ اللهُ تَعَالَى: أَخْرِجُوا مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانِ، فَيُخْرَجُونَ مِنْهَا قَدِ اسْوَدُّوا، فَيُلْقَونَ فِي نَهَرِ الْحَيَا أَوِ الْحَيَاةِ (شَكٌّ من أَحد رجال السَّنَد) فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي جَانِبِ السَّيْلِ، أَلَمْ تَرَأَنَّهَا تَخْرُجُ صَفْرَاءَ مُلْتَوِيَةً أخرجه البخاري في 2 كتاب الإيمان: 15 باب تفاضل أهل الإيمان في الأعمال
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ জান্নাতীগণ জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর আল্লাহ্ তা‘আলা (ফেরেশতাদের) বলবেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে, তাকে জাহান্নাম হতে বের করে আনো। তারপর তাদের জাহান্নাম হতে এমন অবস্থায় বের করা হবে যে, তারা (পুড়ে) কালো হয়ে গেছে। অতঃপর তাদের বৃষ্টিতে বা হায়াতের [বর্ণনাকারী মালিক (রহঃ) শব্দ দুইটির কোনটি এ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন] নদীতে নিক্ষেপ করা হবে। ফলে তারা সতেজ হয়ে উঠবে, যেমন নদীর তীরে ঘাসের বীজ গজিয়ে উঠে। তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ বর্ণের হয় ও ঘন হয়ে গজায়?
সহীহুল বুখারী, পর্ব ২: ঈমান, অধ্যায় ১৫, হাঃ ২২; মুসলিম, পর্ব ১: ঈমান, অধ্যায় ৮২, হাঃ ১৮৪
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৬-এর সারসংক্ষেপ
মূল বিষয়: ঈমান। এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) বলেছেন, জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। এরপর আল্লাহ বলবেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে বের করে আনো। তাদের বের করা হবে এমন অবস্থায় যে তারা পুড়ে কালো হয়ে গেছে। তারপর তাদের বৃষ্টি বা হায়াতের নদীতে ফেলা হবে—রাবীর সন্দেহের কারণে দুটি শব্দ এসেছে। এরপর তারা এমনভাবে সতেজ হয়ে উঠবে যেমন নদীর ধারে ঘাসের বীজ গজায়। হাদিসটি ঈমানের মূল্য, আল্লাহর রহমত এবং জাহান্নাম থেকে মুক্তির একটি বর্ণনা। তবে এটি পাপকে হালকা করে দেখার অনুমতি নয়; বরং ঈমানের গুরুত্ব বোঝায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অন্তরে ঈমান থাকা আল্লাহর রহমতের কারণ হতে পারে।
- জাহান্নাম থেকে বের হওয়া আল্লাহর নির্দেশে হবে।
- রাবীর সন্দেহও হাদিসে আমানতের সঙ্গে উল্লেখ করা হয়েছে।
