১/৮১. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৭ - শেষ জান্নাতী
সর্বশেষে যে জাহান্নাম থেকে বের হবে।
শেষ জান্নাতবাসীর মর্যাদা: আল্লাহর দানের আশাব্যঞ্জক হাদিস
আল-লু'লু ওয়াল মারজান : ১১৭
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১৭
حديثُ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي لأَعْلَمُ آخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنْهَا، وَآخِرَ أَهْلِ الْجَنَّةِ دُخُولاً رَجُلٌ يَخْرُجُ مِنَ النَّارِ كَبْوًا فَيَقُولُ اللهُ اذْهَبْ فَادْخُلِ الْجَنَّةَ، فَيَأْتِيهَا فَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهَا مَلأَى، فَيَرْجِعُ فَيَقُولُ يَا رَبِّ وَجَدْتُهَا مَلأَى، فَيَقُولُ اذْهَب فَادْخُلِ الْجَنَّةَ فَيَأْتِيَها فَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهَا مَلأَى، فَيَرْجِعُ فَيَقُولُ يَا رَبِّ وَجَدْتُهَا مَلأَى، فَيَقُولُ اذْهَب فادْخُلِ الْجَنَّةَ فَإِنَّ لَكَ مِثْلَ الدُّنْيَا وَعَشَرَةَ أَمْثَالِهَا، أَوْ إِنَّ لَكَ مِثْلَ عَشَرَةِ أَمْثَالِ الدُّنْيَا، فَيَقُولُ تَسخَرُ مِنِّي أَوْ تَضْحَكُ مِنِّي وَأَنْتَ الْمَلِكُفَلَقَدْ رَأَيْتُ رَسُولَ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُوَكَانَ يُقَالُ: ذَلِكَ أَدْنَى أَهْلِ الْجَنَّةِ مَنْزِلَةً
আবদুল্লাহ বিন মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে এবং সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে আমি জানি। কোন এক ব্যক্তি অধোবদন অবস্থায় জাহান্নাম থেকে বের হবে। তখন আল্লাহ্ তা‘আলা বলবেন, যাও জান্নাতে প্রবেশ কর। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে এবং সে ফিরে আসবে ও বলবে, হে প্রভু! জান্নাত তো ভরপুর দেখতে পেলাম।তখন আল্লাহ্ তা‘আলা বলবেন, যাও জান্নাতে প্রবেশ কর। কেননা জান্নাত তোমার জন্য পৃথিবীর সমতুল্য এবং তার দশগুণ। অথবা নবী (ﷺ) বলেছেনঃ পৃথিবীর দশ গুণ। তখন লোকটি বলবে, প্রভু! তুমি কি আমার সাথে বিদ্রুপ বা হাসি-ঠাট্টা করছ? (রাবী বলেন) আমি তখন রাসূলুল্লাহ (ﷺ)-কে এভাবে হাসতে দেখলাম যে তাঁর দন্তরাজি প্রকাশিত হয়ে গিয়েছিল এবং বলা হচ্ছিল এটা জান্নাতীদের নিম্নতম মর্যাদা।
সহীহুল বুখারী, পর্ব ৮১: সদয় হওয়া, অধ্যায় ৫১, হাঃ ৬৫৭১; মুসলিম, পর্ব ১: ঈমান, অধ্যায় ৮৩, হাঃ ১৮৬
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৭-এর সারসংক্ষেপ
মূল বিষয়: শেষ জান্নাতী। এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) বলেছেন, তিনি জানেন কে হবে জাহান্নাম থেকে সর্বশেষ বের হওয়া এবং জান্নাতে সর্বশেষ প্রবেশকারী। একজন ব্যক্তি অধোবদন অবস্থায় জাহান্নাম থেকে বের হবে। আল্লাহ তাকে বলবেন, জান্নাতে যাও। সে জান্নাতের কাছে গিয়ে মনে করবে, জান্নাত ভরে গেছে; ফিরে এসে বলবে, হে প্রভু, জান্নাত ভরপুর। আল্লাহ আবার তাকে জান্নাতে যেতে বলবেন। শেষে বলা হবে, তার জন্য পৃথিবীর সমতুল্য এবং তার দশগুণ, অথবা পৃথিবীর দশগুণ রয়েছে। লোকটি বিস্ময়ে বলবে, আপনি কি আমার সঙ্গে হাসি-ঠাট্টা করছেন, অথচ আপনি রাজাধিরাজ? বর্ণনাকারী রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর হাসির কথাও উল্লেখ করেছেন। হাদিসে জান্নাতের সর্বনিম্ন মর্যাদার বিশাল দানের ইঙ্গিত আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শেষ জান্নাতবাসীর জন্যও আল্লাহর দান বিস্ময়কর হবে।
- মানুষ নিজের ধারণায় জান্নাত ভরা মনে করলেও আল্লাহর দান প্রশস্ত।
- হাদিসে রাসূল (صلى الله عليه وسلم)-এর হাসির বর্ণনা আছে, যা ঘটনার আনন্দময় দিক দেখায়।
