৩২/৪৩. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৮০ - খাইবার অভিযানে তাকবীর ও বিজয়

খায়বারের যুদ্ধ।

খাইবার অভিযানের হাদিস: ফজর, তাকবীর ও বিজয়ের ঘোষণা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১৮০

حديث أَنَسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزَا خَيْبَرَ فَصَلَّيْنَا عِنْدَهَا صَلاَةَ الْغَدَاةِ بِغَلَسٍ، فَرَكِبَ نَبِيُّ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَكِبَ أَبُو طَلْحَةَ وَأَنَا رَدِيفُ أَبِي طَلْحَةَ فَأَجْرَى نَبِيُّ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي زُقَاقِ خَيْبَرَ وَإِنَّ رُكْبَتِي لَتَمَسُّ فَخِذَ نَبِيِّ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ حَسَرَ الإِزَارَ عَنْ فَخْذِهِ حَتَّى إِنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِ فَخِذَ نَبِيِّ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا دَخَلَ الْقَرْيَةَ، قَالَ: [ص: 233] اللهُ أَكْبَرُ خَرِبَتْ خَيْبَرُ إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ قَالَهَا ثَلاَثًا قَالَ: وَخَرَجَ الْقَوْمُ إِلَى أَعْمَالِهِمْ، فَقَالُوا: مُحَمَّدٌ وَالْخَمِيسُ (يَعْنِي الْجَيْشَ) قَالَ: فَأَصَبْنَاهَا عَنْوَةً

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (ﷺ) খায়বার অভিযানে বের হয়েছিলেন। সেখানে আমরা খুব ভোরে ফাজরের সালাত আদায় করলাম। অতঃপর নবী (ﷺ) সওয়ার হলেন। আবূ ত্বলহা (রাঃ)-ও সওয়ার হলেন, আর আমি আবূ ত্বলহা(রাঃ)র পিছনে উপবিষ্ট ছিলাম। নবী (ﷺ) তাঁর সওয়ারীকে খায়বারের পথে চালিত করলেন। আমার হাঁটু নবী (ﷺ)-এর ঊরুতে লাগছিল। অতঃপর নবী (ﷺ)-এর ঊরু হতে ইযার সরে গেল। এমনকি নবী (ﷺ)-এর ঊরুর উজ্জ্বলতা যেন এখনো আমি দেখছি।তিনি যখন নগরে প্রবেশ করলেন তখন বললেনঃ আল্লাহু আকবার। খায়বার ধ্বংস হোক। আমরা যখন কোন কওমের প্রাঙ্গণে অবতরণ করি, তখন সতর্কীকৃতদের ভোর হবে কতই না মন্দ! এ কথা তিনি তিনবার উচ্চারণ করলেন। আনাস (রাঃ) বলেনঃ খায়বারের অধিবাসীরা নিজেদের কাজে বেরিয়েছিল। তারা বলে উঠলঃ মুহাম্মাদ (ﷺ)! ‘আবদুল ‘আযীয (রহঃ) বলেনঃ আমাদের কোন কোন সাথী “পূর্ণ বাহিনীসহ” (ওয়াল খামীস) শব্দও যোগ করেছেন। পরে যুদ্ধের মাধ্যমে আমরা খায়বর জয় করলাম।

সহীহুল বুখারী, পর্ব ৮; সালাত, অধ্যায় ১২, হাঃ ৩৭১; মুসলিম, পর্ব ৩২ : জিহাদ, অধ্যায় ৮৫, হাঃ ১৩৬৫

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৮০-এর সারসংক্ষেপ

মূল বিষয়: খাইবার। এই হাদিসে খাইবার অভিযানের ভোরের দৃশ্য এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) খাইবারে বের হন। সেখানে খুব ভোরে ফজরের সলাত আদায় করা হয়। এরপর নবী (صلى الله عليه وسلم) সওয়ার হন, আবূ ত্বলহা (রাঃ) সওয়ার হন, আর আনাস (রাঃ) তাঁর পেছনে ছিলেন। খাইবারের পথে নবী (صلى الله عليه وسلم) এগিয়ে যান। শহরে প্রবেশের সময় তিনি বলেন, “আল্লাহু আকবার, খাইবার ধ্বংস হোক।” তিনি আরও বলেন, যখন আমরা কোনো কওমের প্রাঙ্গণে অবতরণ করি, তখন সতর্কীকৃতদের সকাল মন্দ হয়। তিনি কথাটি তিনবার বলেন। খাইবারবাসী নিজেদের কাজে বেরিয়ে মুসলিম বাহিনী দেখে চমকে ওঠে। শেষে যুদ্ধের মাধ্যমে খাইবার জয় হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফজরের পর অভিযানের ঘটনা এই হাদিসে এসেছে।
  • নবী (صلى الله عليه وسلم) বিজয়ের মুহূর্তে তাকবীর বলেছেন।
  • সতর্ক করার পরও বিরোধিতা করলে কঠিন পরিণতি আসতে পারে।
  • খাইবারবাসী হঠাৎ মুসলিম বাহিনী দেখে ভয় পায়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন