৩৩/১. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৯৪ - ইমারাত বা নেতৃত্ব
মানুষদের উপর কুরাইশদের প্রাধান্য এবং খিলাফত বা প্রতিনিধিত্ব হবে কুরাইশদের মধ্যে থেকে।
আল-লু'লু ওয়াল মারজান : ১১৯৪
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১৯৪
حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لاَ يَزَالُ هذَا الأَمْرُ فِي قُرَيْشٍ مَا بَقِيَ مِنْهُمُ اثْنَانِ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, এ বিষয় (খিলাফত ও শাসন ক্ষমতা) সর্বদাই কুরাইশদের হাতে থাকবে, যতদিন তাদের দুইজন লোকও বেঁচে থাকবে।
সহীহুল বুখারী, পর্ব ৬১: মর্যাদা ও গুণাবলী, অধ্যায় ২, হাঃ ৩৫০১; মুসলিম, পর্ব ৩৩: ইমারাত বা নেতৃত্ব, অধ্যায় ১, হাঃ ১৮২০
