৩৩/২৮. অধ্যায়ঃ
জিহাদ ও আল্লাহর রাস্তায় বের হওয়ার ফাযায়েল।
আল লু'লু ওয়াল মারজান : ১২৩১
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১২৩১
حديث أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: كُلُّ كَلْمٍ يُكْلَمُهُ الْمُسْلِمُ فِي سَبِيلِ اللهِ يَكون يَوْمَ الْقِيَامَةِ كَهَيْئَتِهَا إِذْ طُعِنَتْ تَفَجَّرُ دَمًا، اللَّوْنُ لَوْنُ الدَّمِ وَالْعَرْفُ عَرْفُ الْمِسْكِ
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ আল্লাহর রাস্তায় মুসলিমদের যে যখম হয়, কিয়ামতের দিন তার প্রতিটি যখম আঘাতকালীন সময়ে যে অবস্থায় ছিল সে অবস্থাতেই থাকবে। রক্ত ছুটে বের হতে থাকবে। তার রং হবে রক্তের রং কিন্তু গন্ধ হবে মিশকের মত।
সহীহুল বুখারী, পৰ্ব ৪ : উযূ, অধ্যায় ৬৭, হাঃ ২৩৭; মুসলিম, পৰ্ব ৩৩: ইমারাত বা নেতৃত্ব, অধ্যায় ২৮, হাঃ ১৮৭৬
