৩৩/২৯. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার রাস্তায় শাহাদাত লাভ করার ফাযায়েল।
আল লু'লু ওয়াল মারজান : ১২৩২
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১২৩২
حديث أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَا أَحَدٌ يَدْخُلُ الْجَنَّةَ، يُحِبُّ أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا، وَلَهُ مَا عَلَى الأَرْضِ مِنْ شَيْءٍ، إِلاَّ الشَّهِيدُ، يَتَمَنَّى أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا فَيُقْتَلَ عَشْرَ مَرَّاتٍ، لِمَا يَرَى مِنَ الْكَرَامَةِ
আনাস ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, জান্নাতে প্রবেশের পর একমাত্র শহীদ ব্যতীত আর কেউ দুনিয়ায় ফিরে আসার আকাঙক্ষা করবে না, যদিও দুনিয়ার সকল জিনিস তার নিকট থাকবে। সে দুনিয়ায় ফিরে আসার আকাঙক্ষা করবে যেন দশবার শহীদ হয়। কেননা সে শাহাদাতের মর্যাদা দেখেছে।
সহীহুল বুখারী, পৰ্ব ৫৬ : জিহাদ ও যুদ্ধাভিযান, অধ্যায় ২১, হাঃ ২৮১৭; মুসলিম, গর্ব ৩৩: ইমারাত বা নেতৃত্ব, অধ্যায় ২৯, হাঃ ১৮৭৭
