৩৩/৩৪. অধ্যায়ঃ
জিহাদের ও পাহারা দেয়ার ফাযায়েল।
আল লু'লু ওয়াল মারজান : ১২৩৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১২৩৭
حديث أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه، قَالَ: قِيلَ يَا رَسُولَ اللهِ أَيُّ النَّاسِ أَفْضَلُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مُؤْمِنٌ يُجَاهِدُ فِي سَبِيلِ اللهِ بِنَفْسِهِ وَمَالِهِ قَالُوا: ثُمَّ مَنْ قَالَ: مُؤْمِنٌ فِي شِعْبٍ مِنَ الشِّعَابِ يَتَّقِي اللهَ وَيَدَعُ النَّاسَ مِنْ شَرِّهِ
আবূ সা‘ঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
জিজ্ঞেস করা হলো, ‘হে আল্লাহর রাসূল (ﷺ)! মানুষের মধ্যে কে উত্তম?’ আল্লাহর রাসূল (ﷺ) বলেন, ‘সেই মু’মিন যে নিজ জান ও মাল দিয়ে আল্লাহ্র পথে জিহাদ করে।’ সাহাবীগণ বললেন, ‘অতঃপর কে?’ তিনি বললেন, ‘সেই মু’মিন আল্লাহ্র ভয়ে যে পাহাড়ের কোন গুহায় অবস্থান নেয় এবং স্বীয় অনিষ্ট থেকে লোকদেরকে নিরাপদ রাখে।’
সহীহুল বুখারী, পৰ্ব ৫৬ : জিহাদ ও যুদ্ধাভিযান, অধ্যায় ২, হাঃ ২৭৮৬; মুসলিম, পৰ্ব ৩৩: ইমারাত বা নেতৃত্ব, অধ্যায় ৩৪, হাঃ ১৮৮৮
