৩৩/২২. অধ্যায়ঃ
সাধ্যানুযায়ী শোনা ও আনুগত্য করার উপর বাইআত।
আল লু'লু ওয়াল মারজান : ১২২২
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১২২২
حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، قَالَ: كُنَّا إِذَا بَايَعْنَا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ علَى السَّمْعِ وَالطَّاعَةِ، يَقُولُ لَنَا: فِيمَا اسْتَطَعْتَ
আবদুল্লাহ্ ইব্নু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা যখন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে তাঁর কথা শোনা ও তাঁর আনুগত্যের বায়‘আত গ্রহণ করতাম, তখন তিনি আমাদের বলতেনঃ যা তোমার সাধ্যের মধ্যে।
সহীহুল বুখারী, পর্ব ৯৩ : আহকাম, অধ্যায় ৪৩, হাঃ ৭২০২; মুসলিম, পর্ব ৩৩: ইমারাত বা নেতৃত্ব, অধ্যায় ২২, হাঃ ১৮৬৭
