৩৬/৫. অধ্যায়ঃ
পাকা খেজুর ও কিশমিশ একত্র করে নাবিজ বানানো মাকরূহ।
আল লু'লু ওয়াল মারজান : ১২৯৫
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১২৯৫
حديث أَبِي قَتَادَةَ، قَالَ: نَهى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ يَجْمَعَ بَيْنَ التَّمْرِ وَالزَّهْوِ، وَالتَّمْر وَالزَّبِيبِ، وَلْيُنْبَذْ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا عَلَى حِدَةٍ
আবূ ক্বাতাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) খুরমা ও আধাপাকা খেজুর এবং খুরমা ও কিসমিস একত্রিত করতে নিষেধ করেছেন। আর এগুলো প্রত্যেকটিকে পৃথক পৃথকভাবে ভিজিয়ে ‘নবীয’ তৈরী করা যাবে।
সহীহুল বুখারী, পর্ব ৭৪ : পানীয়, অধ্যায় ১১, হাঃ ৫৬০২; মুসলিম, পর্ব ৩৬ : পানীয়, অধ্যায় ৫, হাঃ ১৯৮৮
