৩৬/১০. অধ্যায়ঃ
দুগ্ধপান বৈধ।
আল লু'লু ওয়াল মারজান : ১৩০৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৩০৭
حديث أَبِي بَكْرٍ الصِّدِّيقِ عَنْ أَبِي إِسْحقَ، قَالَ: سَمِعْتُ الْبَرَاءَ رضي الله عنه، قَالَ: لَمَّا أَقْبَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِلَى الْمَدِينَةِ، تَبَعَهُ سُرَاقَةُ بْنُ مَالِكِ بْنِ جُعْشُمِ، فَدَعَا عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَاخَتْ بِهِ فَرَسُهُ قَالَ: ادْعُ اللهَ لِي وَلاَ أَضُرُّكَ، فَدَعَا لَهُ قَالَ فَعَطِشَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَرَّ بِرَاعٍ قَالَ أَبُو بَكْرٍ: فَأَخَذْتُ قَدَحًا فَحَلَبْتُ فِيهِ كُثْبَةً مِنْ لَبَنٍ، فَأَتَيْتُهُ فَشَرِبَ حَتَّى رَضِيتُ
বারা’ (রাঃ) হতে বর্ণিতঃ
যখন নবী (ﷺ) মাদীনাহ্র দিকে যাচ্ছিলেন তখন সুরাকা ইব্নু মালিক ইব্নু জু‘শাম তাঁর পেছনে ধাওয়া করল। নবী (ﷺ) তার জন্য বদ্দু‘আ করলেন। ফলে তার ঘোড়াটি তাকে নিয়ে মাটিতে দেবে গেল। তখন সে বলল, আপনি আল্লাহ্র কাছে আমার জন্য দোয়া করুন। আমি আপনার কোন ক্ষতি করব না। নবী (ﷺ) তার জন্য দোয়া করলেন। বর্ণনাকারী বলেন, এক সময় রাসূলুল্লাহ্ (ﷺ) তৃষ্ণার্ত হলেন। তখন তিনি এক রাখালের পাশ দিয়ে যাচ্ছিলেন। আবূ বাক্র সিদ্দীক (রাঃ) বলেন, তখন আমি একটি বাটি নিয়ে এতে কিছু দুধ দোহন করে নবী (ﷺ)-এর কাছে নিয়ে এলাম, তিনি এমনভাবে তা পান করলেন যে, আমি তাতে সন্তুষ্ট হয়ে গেলাম।
সহীহুল বুখারী, পৰ্ব ৬৩ : আনসারগণের মর্যাদা, অধ্যায় ৪৫, হাঃ ৩৯০৮; মুসলিম, পর্ব ৩৬ : পানীয়, অধ্যায় ১০, হাঃ নং ২১৪৬
