৩৬/৯. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৩০৬ - আশ্রয় দেওয়া ও শালীন আচরণ

নাবিজ ততক্ষণ (খাওয়া) বৈধ যতক্ষণ না তা কঠিনভাবে বিকৃত হয় এবং মাদকদ্রব্যে পরিণত হয়।

আশ্রয় দেওয়া ও শালীন আচরণ: নবী صلى الله عليه وسلم-এর কোমলতার শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৩০৬

حديث سَهْلِ بْنِ سَعْدٍ رضي الله عنه، قَالَ: ذُكِرَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةٌ مِنَ الْعَرَبِ، فَأَمَرَ أَبَا أُسَيْدٍ السَّاعِدِيَّ أَنْ يُرْسِلَ إِلَيْهَا؛ فأَرْسَلَ إِلَيْهَا، فَقَدِمَتْ، فَنَزَلَتْ فِي أُجُمِ بَنِي سَاعِدَةَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى جَاءَهَا، فَدَخَلَ عَلَيْهَا، فَإِذَا امْرَأَةٌ مُنَكِّسَةٌ رَأْسَهَا فَلَمَّا كَلَّمَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: أَعُوذُ بِاللهِ مِنْكَ، فَقَالَ: قَدْ أَعَذْتُكِ مِنِّي فَقَالُوا لَهَا: أَتَدْرِينَ مَنْ هذَا قَالَتْ: لاَ قَالُوا: هذَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ لِيَخْطُبَكِ قَالَتْ: كُنْتُ أَنَا أَشْقَى مِنْ ذَلِكَ فَأَقْبَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ، حَتَّى جَلَسَ فِي سَقِيفَةِ بَنِي سَاعِدَةَ، هُوَ وَأَصْحَابُهُ، ثُمَّ قَالَ: اسْقِنَا يَا سَهْلُ فَخَرَجْتُ لَهُمْ بِهذَا الْقَدَحِ، فَأَسْقَيْتُهُمْ فِيه(قَالَ الرَّاوِي) فَأَخْرَجَ لَنَا سَهْلٌ ذَلِكَ الْقَدَحَ فَشَرِبْنَا مِنْهُقَالَ: ثُمَّ اسْتَوْهَبَهُ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، بَعْدَ ذَلِكَ، فَوَهَبَهُ لَهُ

সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ)-এর কাছে আরবের জনৈকা মহিলার কথা আলোচনা করা হলে, তিনি আবূ উসাইদ সা‘ঈদী (রাঃ)-কে আদেশ দিলেন, সেই মহিলার নিকট কাউকে পাঠাতে। তখন তিনি তার নিকট একজনকে পাঠালে সে আসলো এবং সায়িদা গোত্রের দূর্গে অবতরণ করল। এরপর নবী (ﷺ) বেরিয়ে এসে তার কাছে গেলেন। নবী (ﷺ) দূর্গে তার কাছে প্রবেশ করে দেখলেন, একজন মহিলা মাথা ঝুঁকিয়ে বসে আছে।নবী (ﷺ) যখন তার সঙ্গে কথোপকথন করলেন, তখন সে বলে উঠল, আমি আপনার থেকে আল্লাহ্‌র নিকট পানাহ চাই। তখন তিনি বললেনঃ আমি তোমাকে পানাহ দিলাম। তখন লোকজন তাকে বলল, তুমি কি জান ইনি কে? সে উত্তর করলঃ না। তারা বললঃ ইনি তো আল্লাহ্‌র রাসূল (ﷺ)। তোমাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছিলেন। সে বলল, এ মর্যাদা থেকে আমি চির বঞ্চিতা।এরপর সেই দিনই নবী (ﷺ) অগ্রসর হলেন এবং তিনি ও তাঁর সহাবীগণ অবশেষে বানী সায়িদার চত্বরে এসে বসে পড়লেন। এরপর বললেনঃ হে সাহ্‌ল! আমাদের পানি পান করাও। সাহ্‌ল বলেন, তখন আমি তাঁদের জন্য এই পেয়ালাটিই বের করে আনি এবং তা দিয়ে তাঁদের পান করাই। বর্ণনাকারী বলেন, সাহ্‌ল তখন আমাদের কাছে সেই পেয়ালা বের করে আনলে আমরা তাতে করে পানি পান করি। তিনি বলেছেনঃ পরবর্তীকাল ‘উমর ইবনু ‘আবদুল ‘আযীয (রাঃ) তাঁর নিকট হতে সেটি দান হিসাবে পেতে চাইলে, তিনি তাঁকে তা হেবা করে দেন।

সহীহুল বুখারী, পর্ব ৭৪; পানীয়, অধ্যায় ৩০, হাঃ ৫৬৩৭; মুসলিম, পর্ব ৩৬ : পানীয়, অধ্যায় ৯, হাঃ ২০০৭

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৩০৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে কয়েকটি ঘটনা একসাথে এসেছে। একজন আরব মহিলার কথা নবী (صلى الله عليه وسلم)-এর কাছে বলা হলে তাঁকে আনা হয়। নবী (صلى الله عليه وسلم) তাঁর সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘আমি আপনার থেকে আল্লাহর নিকট পানাহ চাই।’ তখন নবী (صلى الله عليه وسلم) বলেন, ‘আমি তোমাকে পানাহ দিলাম।’ এখানে বড় শিক্ষা হলো, কারও মুখের কথা ও নিরাপত্তার অনুরোধকে সম্মান করা। এরপর লোকেরা তাঁকে জানান যে, ইনি আল্লাহর রাসূল (صلى الله عليه وسلم), বিয়ের প্রস্তাব দিতে এসেছিলেন। পরে নবী (صلى الله عليه وسلم) সাহাবিদের সঙ্গে বানী সায়িদার চত্বরে বসেন এবং সাহ্ল (রাঃ)-কে পানি পান করাতে বলেন। সাহ্ল একটি পেয়ালা দিয়ে তাঁদের পানি পান করান। হাদিসটি আশ্রয়, শালীন কথা, মানুষের অবস্থার প্রতি সম্মান এবং সাধারণ পানীয় পরিবেশনের একটি সংযত ছবি তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কারও আশ্রয় চাওয়ার কথা সম্মানের সঙ্গে নেওয়া উচিত।
  • শালীন আচরণে জোর বা চাপের জায়গা নেই।
  • সাধারণ পানি দিয়েও অতিথি ও সঙ্গীদের সেবা করা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন