৩৬/১৭. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৩১৮ - পানীয় পরিবেশনে ডান দিকের অগ্রাধিকার

প্রথমে পানকারীর পর দুধ, পানি বা এ জাতীয় বস্তুর পাত্র ডান দিক থেকে ঘুরানো মুস্তাহাব।

ডান দিকের অগ্রাধিকার: পানীয় পরিবেশনের সুন্নত আদব

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৩১৮

حديث أَنَسٍ رضي الله عنه، قَالَ: أَتَانَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي دَارِنَا هذِهِ، فَاسْتَسْقَى، فَحَلَبْنَا لَهُ شَاةً لَنَا، ثُمَّ شُبْتُهُ مِنْ مَاءِ بِئْرِنَا هذِهِ، فَأَعْطَيْتُهُ، وَأَبُو بَكْرٍ عَنْ يَسَارِهِ، وَعُمَرُ تُجَاهَهُ، وَأَعْرَابِيٌّ عَنْ يَمِينِهِ فَلَمَّا فَرَغَ، قَالَ عُمَرُ: هذَا أَبُو بَكْرٍ فَأَعْطَى الأَعْرَابِيَّ ثُمَّ قَالَ: الأَيْمَنُونَ، الأَيْمَنُونَ، أَلاَ فَيَمِّنُوا قَالَ أَنَسٌ: فَهِيَ سُنَّةٌ، فَهِيَ سُنَّةٌ، ثَلاَثَ مَرَّاتٍ

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাদের এই ঘরে আগমন করলেন এবং কিছু পান করতে চাইলেন। আমরা আমাদের একটা বকরীর দুধ দোহন করে তাতে আমাদের এই কুয়ার পানি মিশালাম। অতঃপর তা সম্মুখে পেশ করলাম। এ সময় আবূ বকর (রাঃ) ছিলেন তাঁর বামে, ‘উমর (রাঃ) ছিলেন তাঁর সম্মুখে, আর এক বেদুঈন ছিলেন তাঁর ডানে। তিনি যখন পান শেষ করলেন, তখন ‘উমর বললেন, ইনি আবূ বকর; কিন্তু রাসূল (ﷺ) বেদুঈনকে তার অবশিষ্ট পানি দান করলেন। অতঃপর বললেন, ডান দিকের ব্যক্তিদেরকেই (অগ্রাধিকার), ডান দিকের ব্যক্তিদের (অগ্রাধিকার) শোন! ডান দিক থেকেই শুরু করবে। আনাস (রাঃ) বলেন, এটাই সুন্নাত, এটাই সুন্নাত, এটাই সুন্নাত।

সহীহুল বুখারী, পর্ব ৫১: হিবা এর ফাযীলাত এবং এর জন্য উদ্বুদ্ধ করা, অধ্যায় ৪, হাঃ ২৫৭১; মুসলিম, পর্ব ৩৬; পানীয়, অধ্যায় ১৭, হাঃ ২০২৯

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৩১৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁদের ঘরে আসেন এবং পান করতে চান। তাঁরা বকরীর দুধ দোহন করে কুয়ার পানি মিশিয়ে পেশ করেন। নবী (صلى الله عليه وسلم) পান করেন। তাঁর বামে ছিলেন আবূ বাকর (রাঃ), সামনে ছিলেন উমার (রাঃ), আর ডানে ছিলেন এক বেদুঈন। পান শেষ হলে উমার (রাঃ) আবূ বাকরের দিকে ইঙ্গিত করেন, কিন্তু নবী (صلى الله عليه وسلم) অবশিষ্ট পানীয় ডান পাশে থাকা বেদুঈনকে দেন। এরপর বলেন, ডান দিকের ব্যক্তিদের অগ্রাধিকার; ডান দিক থেকেই শুরু করবে। আনাস (রাঃ) বলেন, এটাই সুন্নাত। হাদিসটি পরিষ্কারভাবে দেখায়, পানীয় পরিবেশনে ডান দিকের হক আছে। মর্যাদাবান কেউ বামে থাকলেও ডান পাশের ব্যক্তির অধিকারকে সম্মান করা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পানীয় পরিবেশনে ডান পাশের ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া সুন্নাত।
  • ব্যক্তির মর্যাদা থাকলেও ডান দিকের হক অগ্রাহ্য করা হয়নি।
  • পানীয় পরিবেশনেও আদব ও নিয়ম মানা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন