৩৬/১৭. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৩১৯ - ডান পাশের শিশুর অধিকার

প্রথমে পানকারীর পর দুধ, পানি বা এ জাতীয় বস্তুর পাত্র ডান দিক থেকে ঘুরানো মুস্তাহাব।

ডান পাশের শিশুর অধিকার: অনুমতি চাওয়ার সুন্দর শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৩১৯

حديث سَهْلِ بْنِ سَعْدٍ رضي الله عنه، قَالَ: أُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِقَدَحٍ، فَشَرِبَ مِنْهُ، وَعَنْ يَمِينِهِ غُلاَمٌ، أَصْغَرُ الْقَوْمِ، وَالأَشْيَاخُ عَنْ يَسَارِهِ، فَقَالَ: يَا غُلاَمُ أَتَأْذَنُ لِي أَنْ أُعْطِيَهُ الأَشْيَاخَ قَالَ: مَا كُنْتُ لأُوثِرَ بِفَضْلِي مِنْكَ أَحَدًا، يَا رَسُول اللهِ فَأَعْطَاهُ إِيَّاهُ أخرحه البخاري في: 42 كتاب الشرب والمساقاة: 1 باب في الشرب

সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ)-এর নিকট একটি পিয়ালা আনা হল। তিনি তা হতে পান করলেন। তখন তাঁর ডান দিকে ছিল একজন বয়ঃকনিষ্ঠ বালক আর বয়স্ক লোকেরা ছিলেন তাঁর বাম দিকে। তিনি বললেন, হে বালক! তুমি কি আমাকে অবশিষ্ট (পানিটুকু) বয়স্কদেরকে দেয়ার অনুমতি দিবে? সে বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনার নিকট থেকে ফাযীলাত পাওয়ার ব্যাপারে আমি আমার চেয়ে অন্য কাউকে প্রাধান্য দিব না। অতঃপর তিনি তা তাকে প্রদান করলেন।

সহীহুল বুখারী, পর্ব ৪২ : পানি সেচ, অধ্যায় ১, হাঃ ২৩৫১; মুসলিম, পর্ব ৩৬ : পানীয়, অধ্যায় ১৭, হাঃ ২০৩০

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৩১৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে একটি পিয়ালা আনা হয়। তিনি তা থেকে পান করেন। তাঁর ডান দিকে ছিল একজন ছোট বালক, আর বাম দিকে ছিলেন বয়স্ক লোকেরা। সাধারণভাবে ডান পাশের ব্যক্তির অগ্রাধিকার থাকায় নবী (صلى الله عليه وسلم) বালককে জিজ্ঞেস করেন, সে কি অবশিষ্ট পানীয় বয়স্কদের দিতে অনুমতি দেবে? বালক বলল, আল্লাহর রাসূল (صلى الله عليه وسلم)-এর কাছ থেকে ফযীলত পাওয়ার বিষয়ে সে অন্য কাউকে নিজের ওপর প্রাধান্য দেবে না। তখন নবী (صلى الله عليه وسلم) পানীয়টি তাকে দেন। হাদিসটি খুব সুন্দরভাবে দেখায়, বয়সে ছোট হলেও কারও অধিকারকে সম্মান করা হয়। আবার বড়দের সম্মান করার সুযোগ থাকলেও তা অনুমতির মাধ্যমে করা হয়েছে। তাই এই হাদিস পানীয়ের আদব, ডান দিকের হক এবং অনুমতি চাওয়ার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ছোট হলেও ডান পাশের ব্যক্তির অধিকার সম্মান করা হয়েছে।
  • অন্যকে দেওয়ার আগে অধিকারীর অনুমতি চাওয়া সুন্দর আদব।
  • নবী (صلى الله عليه وسلم)-এর কাছ থেকে পাওয়া বরকতময় অংশের বিষয়ে বালকের আগ্রহ দেখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন