৩৬/১৮. অধ্যায়ঃ
আঙ্গুল ও প্লেট চেটে খাওয়া ও কোন লোকমা পড়ে গেলেও তাতে ময়লা লাগলে পরিষ্কার করে খেয়ে নেয়া মুস্তাহাব এবং হাত চেটে খাওয়ার পূর্বে মুছে ফেলা মাকরূহ।
আল লু'লু ওয়াল মারজান : ১৩২০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৩২০
حديث ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلاَ يَمْسَحْ يَدَهُ حَتَّى يَلْعَقَهَا أَوْ يُلْعِقَهَا
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন আহার করে সে যেন তার হাত না মোছে, যতক্ষণ না সে তা নিজে চেটে খায় কিংবা অন্যকে দিয়ে চাটিয়ে নেয়।
সহীহুল বুখারী, পর্ব ৭০ : খাওয়া-খাদ্য, অধ্যায় ৫২, হাঃ ৫৪৫৬; মুসলিম, পর্ব ৩৬ : পানীয়, অধ্যায় ১৮, হাঃ ২০৩১
